বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১ নভেম্বর ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বিলাল হোসেন, উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের অবৈধ কার্যকলাপ ও সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেনে একেএম মাহফুজুর রহমান নামে এক অভিভাবক।

অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বিনা টেন্ডারে ১৪০ ফুট দৈর্ঘ্য ও ২২ ফুট প্রশস্ত পুরাতন ভবনটির ইট, দরজা, জানালার গ্রিল ও আসবাবপত্র বিক্রয়ের টাকা আত্মসাৎ করেছেন। উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন নেওয়ার নিষেধাজ্ঞা থাকলেও তিনি নিয়মিত বেতন নিয়ে থাকেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের পূর্বে দাতা সদস্য এসএম শফিকুল ইসলামের দেয়া ২০ হাজার টাকা ব্যাংকে জমা না দিয়ে তিনি আত্মসাৎ করেছেন। বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে কোন শাখা চালু না থাকা সত্ত্বেও তিনি এনটিআরসির মাধ্যমে ১/১/২৪ তারিখ হতে অতিরিক্ত শিক্ষক গ্রহণ করে সরকারকে আর্থিকভাবে ক্ষতি করছেন। চতুর্থ শ্রেণীর পদে চাকুরী দেওয়ার চুক্তিতে ৩জন ব্যক্তির নিকট থেকে টাকা নিয়ে চাকরি না দেওয়ায় সাতক্ষীরা আমলী আদালতে তার বিরুদ্ধে যথাক্রমে-সি,আর ৭৪০/২২, ৭৬৯/২২এবং ৭৭০/২২নং মামলা হয়েছে। বিদ্যালয় ভবন সংস্কারের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ হলে প্রধান শিক্ষক ঠিকাদারের নিকট হতে একটি ল্যাপটপ চাঁদা বাবদ নিয়ে তাকে নামমাত্র কাজ করার সুযোগ করে দেন। বিদ্যালয়ের সভাপতি-কে দিয়ে রেজুলেশন করিয়ে নিজের ব্যক্তিগত সম্মানী বাবদ মাসিক ৫০০০ টাকা হারে গ্রহণ করছেন। যাহা সম্পূর্ণ বিধি বর্হিভুত।

তিনি ঠিকাদারের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে নতুন ৫ তলা ভবনের চেয়ার ও টেবিলে অতি নিম্নমানের কাঠ লাগাতে সহযোগিতা করেন। দরজাগুলি চাপালিশ কাঠের লাগানোর কথা থাকলেও তিনি নিম্নমানের কাঠ লাগাতে সহযোগিতা করেন। প্রধান শিক্ষকের এহেন কার্যকলাপে এলাকাবাসী ফুঁসে উঠলে তিনি ঠিকাদারের নিকট থেকে বিদ্যালয়ে এক লক্ষ টাকা চাঁদা নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। বিদ্যালয়ের আর্থিক অনিয়ম, বিদ্যালয়ের আসবাবপত্র বিক্রয় করে আত্মসাৎ, অষ্টম শ্রেণীর সনদ বিক্রয়সহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। আমি এ ধরনের কোন কাজের সাথে সংশ্লিষ্টতা না। যা করা হয়েছে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১০

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

১১

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

১২

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৩

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

১৪

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

১৫

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

১৭

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

১৮

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১৯

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০