বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ নভেম্বর ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন পোশাকে মাঠে পুলিশ

ডেস্ক রিপোর্ট: রাজধানীসহ দেশের সব মহানগরে নতুন পোশাকে দায়িত্ব পালন করছেন পুলিশের সদস্যরা। শনিবার (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং দেশের অন্যান্য মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে নতুন লৌহ রঙের পোশাক পরিধান শুরু হয়েছে। তবে জেলা ও রেঞ্জ পর্যায়ের পুলিশ এখনো এই পোশাক পায়নি; পর্যায়ক্রমে তাদের কাছেও পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ ওঠার পর পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি জোরালো হয়। এর প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার নতুন পুলিশ পোশাক অনুমোদন করে। সেই সিদ্ধান্ত অনুযায়ী মহানগর পুলিশের পাশাপাশি পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ এবং নৌ পুলিশ সদস্যরা নতুন রঙের পোশাক পরবেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, আজ থেকেই সব মহানগরে নতুন পোশাক পরা শুরু হয়েছে। খুব শিগগিরই জেলা পর্যায়েও এর বাস্তবায়ন হবে।

পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, জেলা ও রেঞ্জ পুলিশও পর্যায়ক্রমে নতুন পোশাক পরিধান করবে। তবে এপিবিএন ও এসপিবিএন আগের পোশাকই ব্যবহার করবে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, পুলিশ, র‍্যাব ও আনসারের জন্য নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।

অন্তর্বর্তী সরকার আশা করছে, নতুন পোশাকের সঙ্গে পুলিশের মানসিকতা ও আচরণেও ইতিবাচক পরিবর্তন আসবে। সেই লক্ষ্যেই পুলিশ বাহিনীর সংস্কারের অংশ হিসেবে স্বাধীন পুলিশ কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

১০

প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

১১

বাঁধনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে ব্যবস্থা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

বাজেটের বাইরে ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে জ্বালানি-বিদ্যুৎ সংকট সমাধানের উদ্যোগ: রিজভী

১৩

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

১৪

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৫

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

১৬

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

১৭

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

১৮

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

১৯

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

২০
error: Content is protected !!