বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৯ নভেম্বর ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৩০ বাংলাদেশি কিশোর-কিশোরী

বেনাপোল প্রতিনিধি : অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দু’দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে শিশুসহ ৩০ জন বাংলাদেশি কিশোর-কিশোরী।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, তারা বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে সীমান্ত পথে ভারতে যায়। পরে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হলে আদালতের নির্দেশে তাদের জেলখানায় পাঠানো হয়। সেখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এনজিও আদালতের মাধ্যমে তাদের মুক্ত করে নিরাপদ আবাসস্থলে রাখে। অবশেষে ভারত-বাংলাদেশের এনজিও’র যৌথ উদ্যোগ ও দুই দেশের সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটে।

ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের বাড়ি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া হবিগঞ্জ, কুড়িগ্রাম, গোপালগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এস এম সাখাওয়াত জানান, দেশে ফেরার পর ইমিগ্রেশনে তাদের কাগজপত্র যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে থানা থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, রাইট যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

রাইট যশোরের প্রোগ্রামার অফিসার তৌফিকজ্জামান জানান, ভারতে পাচারের শিকার শিশুসহ কিশোর-কিশোরীরা চাইলে পাচারকারী দালালদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলে মানবাধিকার সংস্থাগুলো পূর্ণ সহযোগিতা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

১০

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

১১

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

১২

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

১৩

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১৪

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১৫

রামিসা হত্যা মামলার রায় রোববার

১৬

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৭

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৮

ব্যাংক ঋণে চলছে সরকার

১৯

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705