বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ নভেম্বর ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জৈব সার ও বালাইনাশক প্রস্তুতকরণে প্রশিক্ষণ

উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালি গ্রামে জৈব সার ও বালাইনাশক প্রস্তুতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) অক্সফামের সহযোগিতায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত এই প্রশিক্ষণ ও পরিকল্পনা সভায় এলাকার ১৮ জন যুব, কৃষক, গৃহিণী, এএলসি (এগ্রোইকোলজি লার্নিং সেন্টার) ও শতবাড়ির কৃষিপ্রতিবেশীয় চর্চাকারীরা অংশগ্রহণ করেন।

জেলেখালী কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক পূর্ণিমা বর্মনের সভাপতিত্বে প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কীটনাশকের বিকল্প নিরাপদ জৈব বালাইনাশক তৈরির পদ্ধতি, ভার্মি কম্পোস্ট তৈরির প্রক্রিয়া, মাটির উর্বরতা বৃদ্ধিতে জৈব সার ব্যবহারের উপকারিতা এবং টেকসই কৃষি চর্চার বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে–কলমে শেখানো হয়।

পাশাপাশি নিজ নিজ বাড়ি ও জমিতে জৈব সার উৎপাদন ও ব্যবহারের মাধ্যমে কৃষির ব্যয় কমানো এবং ফসলের গুণগত মান বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়।

এতে বারসিক কর্মকর্তা বরষা গাইনের সঞ্চালনায় আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার বলেন, স্থানীয় জনগোষ্ঠীর স্বনির্ভরতা বৃদ্ধি, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসার এবং রাসায়নিকের ওপর নির্ভরতা কমাতে জৈব চর্চার বিকল্প নেই।

এতে প্রশিক্ষণ দেন বারসিক নেত্রকোনা রিসোর্স সেন্টারের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী শংকর ম্রং। দিনব্যাপী প্রশিক্ষণে তিনি কেঁচো কম্পোস্ট, তরল সার, কুইক কম্পোস্ট, সবুজ সার, ফসলের রোগ বালাই দমনে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে জৈব বালাইনাশক তৈরির বিষয়গুলো হাতে কলমে শেখান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১০

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১১

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১২

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৩

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৯

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

২০
error: Content is protected !!