
ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে উপকূলের মানুষের সংকট নিরসনের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি অন্তর্ভুক্তির লক্ষ্যে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সাতক্ষীরার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন, জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি অধ্যক্ষ মোঃ আবদুল হামিদ।
পরিবেশকর্মী অধ্যক্ষ আশেক এলাহীর সঞ্চালনায় সংলাপে স্বাগত বক্তব্য প্রদান করেন লিডার্সের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। ধারণাপত্র উপস্থাপন করেন লির্ডাসের ন্যাশনাল অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর শাকিল আহমেদ।
জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আয়োজনে এবং লিডার্স এর সহযোগিতায় অনুষ্ঠিত সংলাপে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপকূলের মানুষের দীর্ঘদিনের জলবায়ু সংকটকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ নির্বাচনী ইশতেহারে বাস্তবসম্মত ও জরুরি সমাধানের অঙ্গীকার করেন।
সংলাপে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জাসদের সভাপতি ইদ্রিস আলী, বাসদের সংগঠক আবু তালেব, জেলা সিপিবির সভাপতি আবুল হোসেন, জেলা গণফোরামের সভাপতি আলি নুর খান বাবুল, গণসংহতি আন্দোলনের সংগঠক জি এম আলফাত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি কাজী মো: ওয়েস কুরানী, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংবাদিক আমিনা বিলকিস ময়না প্রমুখ।
এছাড়াও সংলাপে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টেলিভিশনের মমতাজ আহমেদ বাপী, এটিএন বাংলার এম কামরুজ্জামান প্রমুখ।

মন্তব্য করুন