বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ ডিসেম্বর ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৪: আগ্রহ থাকলেও ভোটের মাঠে তৎপর নয় জাতীয় পার্টি

শ্যামনগর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা চোখে পড়লেও ব্যতিক্রম জাতীয় পার্টির (জাপা)। আসনটিতে লড়ার আগ্রহ থাকলেও ভোটের মাঠে সক্রিয় নয় দলটি। তবে ভেতরে ভেতরে নির্বাচনী প্রস্তুতি ও অংশগ্রহণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির স্থানীয় নেতারা।

অতীতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শরিক এ দলটি ভোটের মাঠে তৎপর না থাকলেও নির্বাচনে অংশ নিতে চায়। ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে অংশ নেওয়া দলটি ইতোমধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে।

তবে সীমান্তঘেঁষা দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলবর্তী এই আসনটিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থীরা কয়েক মাস ধরে ভোটের মাঠ চষে বেড়ালেও গত তিন সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি (জাপা)-সহ অন্যান্য দলগুলোর দৃশ্যমান তৎপরতা চোখে পড়েনি।

স্থানীয় প্রবীণ রাজনৈতিক নেতাদের মতে, অন্যান্য দল যেখানে সভা-সমাবেশ, মিছিল ও গণসংযোগে ব্যস্ত, সেখানে জাতীয় পার্টির দৃশ্যমান কোনো কর্মসূচি না থাকায় দলের অবস্থান নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তবুও দলটির একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, কৌশলগত কারণেই আপাতত প্রকাশ্যে না এসে সংগঠনিক প্রস্তুতি নিচ্ছে তারা।

এদিকে স্থানীয়ভাবে সম্ভাব্য প্রার্থী নিয়েও জাতীয় পার্টির ভেতরে আলোচনা চলছে বলে জানা গেছে। ইতোমধ্যে সাতক্ষীরা-৪ আসনের সম্ভাব্য প্রার্থীও নির্বাচন করেছে দলটি। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

জাতীয় পার্টির শ্যামনগর উপজেলা সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান বলেন, দেশের অন্য সব আসনগুলোর মতো সাতক্ষীরা-৪ আসনে আমাদের দল নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আন্তরিক। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে প্রকাশ্যে কর্মসূচি সীমিত রাখা হয়েছে। সাংগঠনিক যোগাযোগ, ভোটার তালিকা বিশ্লেষণ ও সম্ভাব্য প্রার্থীর বিষয়ে কাজ চলছে। ইতোমধ্যে আমাদের সম্ভাব্য প্রার্থীও ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন এই জাপা নেতা।

তিনি আরও জানান, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং নির্বাচন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নীরবে এগিয়ে নেওয়া হচ্ছে।

জাতীয় পার্টির এক ইউনিয়ন পর্যায়ের নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা মাঠে না থাকলেও বসে নেই। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কেন্দ্রীয় নির্দেশনা পেলেই প্রকাশ্যে মাঠে নামা হবে।

দলের কয়েকজন সাবেক ছাত্রনেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, অনেকদিন যাবত দলের অঙ্গ সংগঠনের কোন কমিটি হয় না। আমরা সাবেক ছাত্র নেতারা এখন পেশাগত কারণে দল থেকে নিষ্ক্রিয় রয়েছি। তবে জাতীয় পার্টির ভোটব্যাংক এই আসনে এখনও রয়েছে। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় কৌশলগতভাবে এখন নীরব থাকা হয়েছে। শেষ মুহূর্তে দল পূর্ণ শক্তি নিয়েই নির্বাচনে অংশ নেবে বলেও জানেন তারা।

এ বিষয়ে জাতীয় পার্টির জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সাধারণ সাধারণ সাবেক এমপি আশরাফুজ্জামান আশু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবেই অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সাতক্ষীরা-৪ আসন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওই আসন থেকে ২০০৮ সালের নির্বাচনে আমাদের দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেখানে আমাদের অনেক ভোটার রয়েছে। আমাদের কেন্দ্রীয়ভাবে এখনো আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থী ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে কাজ চলছে। মাঠে দৃশ্যমান কর্মসূচি কম থাকলেও সাংগঠনিকভাবে আমরা প্রস্তুত আছি।

এদিকে স্থানীয় রাজনৈতিক নেতাদের মতে, জাতীয় পার্টি যদি শেষ মুহূর্তে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়, তাহলে সাতক্ষীরা-৪ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত হতে পারে। তবে প্রকাশ্যে মাঠে না নামলে দলটির সাংগঠনিক শক্তি ও ভোটার সংযোগ কতটা কার্যকর হবে, তা নিয়েও রয়েছে সংশয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

সাতক্ষীরায় খুদে বিজ্ঞানীদের মেলা: নতুন উদ্ভাবনী ভাবনায় সমৃদ্ধ আগামীর স্বপ্ন

খুলনায় মসজিদে সন্ত্রাসীদের গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

বিদেশিদের বসবাসে বাধ্যতামূলক নিয়ম করল সৌদি

হরিহর নদের মাটি বিক্রির অর্থ ভাগাভাগি: যশোরে জামায়াতের ৩ নেতার পদ স্থগিত

মরক্কোর সঙ্গে পারলো না ব্রাজিল, পয়েন্ট ভাগাভাগি

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

১০

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

১১

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

১২

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

১৩

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

১৪

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

১৫

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

১৬

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

১৭

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৯

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

২০