বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২১ ডিসেম্বর ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়ায় মেছো বাঘ আটক, পরে অবমুক্ত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামে একটি মেছো বাঘ আটক হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) ভোরে ওই গ্রামের আলমগীর হোসেন সরদারের বাড়িতে পেতে রাখা ফাঁদে মেছো বাঘটি আটকা পড়ে।

আলমগীর হোসেন আমিন জানান, তাঁদের বাড়িসহ গ্রামের বিভিন্ন বাড়ি থেকে প্রায়ই হাঁস-মুরগি নিখোঁজ হচ্ছিল। তাঁরা ধারণা করেছিলেন, শিয়াল এসব নিয়ে যাচ্ছে। এ কারণে শনিবার রাতে মুরগির খোপের পাশে তিনি একটি ফাঁদ পেতে রাখেন। ভোররাতে শব্দ পেয়ে বাইরে বের হয়ে দেখেন ফাঁদে একটি মেছো বাঘ আটকে আছে।

সকালে মেছোবাঘ আটকের খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ আলমগীর হোসেনের বাড়িতে ভিড় করেন।

সাতক্ষীরা সামাজিক বন বিভাগের কর্মকর্তা মারুফ বিল্লাহ জানান, মেছো বাঘ আটকের খবর শোনামাত্রই বনবিভাগের সহায়তাকারী মোহাম্মদ আলীকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং সেটি উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পার্শ্ববর্তী জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১০

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১১

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১২

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৩

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৯

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

২০
error: Content is protected !!