বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩০ ডিসেম্বর ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষ্যে বুধবারের নির্ধারিত জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী পরীক্ষা আগামী ৫ জানুয়ারি একই সময় ও একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র সংগ্রহের প্রয়োজন নেই।

বোর্ড সূত্র জানায়, পরীক্ষার অন্যান্য নির্দেশনা ও নিয়ম অপরিবর্তিত থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে এ তিনদিন বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আজ ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

২

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

৪

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

৫

The Climate Watch to deploy eight journalists at COP31

৬

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

৭

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

৮

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

৯

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

১০

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

১১

সামার অ্যাথলেটিকস উদ্বোধন, ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন

১২

এরশাদের শাসনামলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: জাপা প্রেসিডিয়াম সদস্য আশু

১৩

দেবহাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

১৪

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

১৫

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

১৬

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

১৭

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৮

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

১৯

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

২০