শ্যামনগর প্রতিনিধি: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব।
বুধবার (৩১ ডিসেম্বর) এক শোক বার্তায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্যরা গভীরভাবে শোকাহত। আমরা প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে শোকাবহ পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
শোক বার্তায় প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্ব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি অঙ্গীকার তাঁকে স্মরণীয় করে রাখবে।
শোক বার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও দেশপ্রেম কেবল রাজনৈতিক নেত্রী হিসেবে নয়, বরং জনগণের হৃদয়ে এক অম্লান স্মৃতি হিসেবেও অমর থাকবে। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য তথা সাংবাদিকরা তাঁর শ্রেষ্ঠত্ব ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

মন্তব্য করুন