বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২ জানুয়ারি ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১০ উইকেটের জয়ে ঢাকাকে উড়িয়ে দিল চট্টগ্রাম

ডেস্ক রিপোর্ট: তারকায় ভরা স্কোয়াড নিয়েও ছন্দ খুঁজে পাচ্ছে না ঢাকা ক্যাপিটালস। একের পর এক ব্যাটিং ব্যর্থতায় বিপাকে পড়া দলটি চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে পুরোপুরি অসহায় আত্মসমর্পণই করল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ৯ম ম্যাচে মাত্র ১২২ রানে গুটিয়ে গিয়ে পরে ১০ উইকেটের বড় ব্যবধানে হার মানে রাজধানীর দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মাহেদী হাসান।

শুরু থেকেই তার সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা প্রমাণ করে ঢাকার ব্যাটিং লাইনআপ।
ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন সাইফ হাসান। বিপিএলে এখনও নিজেকে মেলে ধরতে না পারা এই ওপেনার এবারও ব্যর্থতার বৃত্তেই আটকে থাকেন। অপর প্রান্তে আফগান ওপেনার জুবাইদ আকবরি ১২ বল খেলেও করতে পারেন মাত্র ২ রান।

শুরুর ধাক্কা সামলে নেওয়ার আগেই আরও চাপে পড়ে যায় ঢাকা। উসমান খান তিনটি চারে ১৫ বলে ২১ রান করে কিছুটা ইতিবাচক ইঙ্গিত দিলেও অ্যাডাম রসিংটনের ক্ষিপ্র স্টাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন। এরপর উইকেটরক্ষক রসিংটন একাই ঢাকার ব্যাটিং ধসের বড় কারণ হয়ে ওঠেন।মোট চারটি স্টাম্পিং করেন তিনি।

ব্যাটারদের মধ্যে মিঠুন, শামীম হোসেন পাটোয়ারি, সাব্বির রহমান ও ইমাদ ওয়াসিম কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ছয় নম্বরে নেমে সাব্বির ব্যর্থ হন, আট নম্বরে নামা নাসির হোসেন চাপের মধ্যে ২০ বলে ১৭ রান করেন। ইনিংসের একমাত্র লড়াকু পারফরম্যান্স আসে মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাট থেকে। নয় নম্বরে নেমে ২৫ বলে ৩৩ রান করে তিনি কেবল দলীয় স্কোরটাকে তিন অঙ্কে নিয়ে যান। শেষ পর্যন্ত ইনিংসের দুই বল বাকি থাকতেই ১২২ রানেই থামে ঢাকা ক্যাপিটালস।

চট্টগ্রামের বোলারদের মধ্যে তানভীর ইসলাম ও শরিফুল ইসলাম ছিলেন দুর্দান্ত। দুজনেই তিনটি করে উইকেট নেন যথাক্রমে মাত্র ৮ ও ১৮ রান খরচ করে। অধিনায়ক মাহেদী শিকার করেন দুটি উইকেট।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে এক মুহূর্তের জন্যও চাপে পড়েনি চট্টগ্রাম রয়্যালস। ওপেনিং জুটিতেই ম্যাচ শেষ করে দেন নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন। নাঈম ৪০ বলে ৫৪ এবং রসিংটন ৩৬ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন। কোনো উইকেট না হারিয়ে মাত্র ১২.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে ১০ উইকেটের বড় জয় তুলে নেয় বন্দরনগরীর দলটি।

এই জয়ে চট্টগ্রাম রয়্যালস পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১০

তালা প্রেসক্লাবের শোক

১১

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

১২

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

১৩

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

১৪

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১৫

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১৬

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১৭

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৮

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৯

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!