বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ জানুয়ারি ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় জমি দখলের চেষ্টার অভিযোগ

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ৪র্থ শ্রেণীর এক কর্মচারীর বিরুদ্ধে প্রতিবেশীর পৈত্রিক জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিরোধপূর্ণ এই জমি নিয়ে পূর্বের ন্যায় যে কোনো মুহুর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল মজিদ চতুর্থ শ্রেণীর কর্মচারী মনছুর মোড়ল গংদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের পর এবার থানায় অভিযোগ করেছেন।

জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর মৌজায় পাইকগাছা-খুলনা প্রধান সড়কের পাশে বিআরএস ১০২ খতিয়ানের ৫২৯ দাগের ৯ শতক জমি নিয়ে স্থানীয় আফছার মোড়লের ছেলে আব্দুল মজিদ পরিবার ও তাহের মোড়লের ছেলে মনছুর মোড়ল পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এ জমি নিয়ে ইতোপূর্বে দখল চেষ্টা ও হামলা-মামলার ঘটনাও ঘটেছে। এমনকি খুলনা জেলা চিফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় ৪র্থ শ্রেণীর কর্মচারী মনছুর মোড়ল গংদের বিরুদ্ধে মামলা চলমান আছে।

এ বিষয়ে আব্দুল মজিদ জানান, উল্লিখিত দাগ-খতিয়ানের ৯ শতক জমি ১৯৩৩ সাল থেকে আমার পরিবারের দখলে। নালিশী জমিতে আমাদের একটি চায়ের দোকানও রয়েছে। এ জমি বর্তমান জরিপে আমাদের নামে রেকর্ডও হয়েছে।

তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ ইতোপূর্বে একাধিকবার জমিটি জবরদখলের চেষ্টা করে, এতে বাঁধা দিলে আমাদের মারপিট করা হয়।

সর্বশেষ আবারো দখল চেষ্টা করলে প্রথমে গদাইপুর ইউনিয়ন পরিষদে অভিযোগ করা হয়। পরিষদের নির্দেশনা উপেক্ষা করে দখলের চেষ্টা করলে থানায় লিখিত অভিযোগ করা হয়। থানা পুলিশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সবধরনের কাজ বন্ধ রেখে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা বলেছেন।

এ বিষয়ে মনছুর মোড়ল বলেন, আমরা আমাদের জমি ঘেরা-বেড়া দিয়ে সংরক্ষণ করছি।

এ বিষয়ে থানার ওসি মোঃ গোলাম কিবরিয়া জানান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দু’পক্ষকে বিরোধপূর্ণ জমিতে কোন কিছু না করার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

১০

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

১১

দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

১২

আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

১৩

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

১৫

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১৬

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

১৭

শিশুর নাম পরিবর্তন করলে কি নতুন আকিকা দিতে হবে?

১৮

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

১৯

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

২০
error: Content is protected !!