বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২২ জানুয়ারি ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে না খেলতে অনড় বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: আগের অবস্থানেই অনড় রইল বাংলাদেশ। আজ বিসিবি, জাতীয় দলের ক্রিকেটার এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠকের পরও ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার অবস্থান বদলায়নি। বিসিবি বলছে, ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের পরিকল্পনা নিয়েই তারা আবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে যাবে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘আমরা শ্রীলঙ্কায় খেলার পরিকল্পনা নিয়ে আবার আইসিসির কাছে যাব।

তারা ২৪ ঘণ্টার সময় বেঁধে দিলেও এমন একটি বৈশ্বিক সংস্থা এভাবে করতে পারে না।’ তিনি আরও বলেন, ‘আইসিসি ২০ কোটি দর্শক হারাবে, ক্ষতিটা তাদেরই হবে।’
শ্রীলঙ্কাকে সহ-আয়োজক বলা নিয়েও আপত্তি তোলেন তিনি। আমিনুল ইসলাম বলেন, ‘আইসিসি শ্রীলঙ্কাকে কো-হোস্ট বলছে।

তারা কো-হোস্ট না। এটা হাইব্রিড মডেল। আইসিসির বৈঠকে কিছু কথা শুনে আমি বিস্মিত হয়েছি।’
সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমরা আশা করছি আইসিসি আমাদের শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেবে। ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারই নিয়েছে।’

এছাড়া বুলবুল আরও জানিয়েছেন, ‘বাংলাদেশ ক্রিকেট খেলতে চায়। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই। কিন্তু খেলোয়াড়দের নিরাপত্তা এবং মানসিক স্বস্তি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা এ ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত বিকল্প।

আমরা যত ওয়েতে বোঝানো যায়, আইসিসিকে আজ আবারও বোঝাবো।’
আইসিসি তাদের বোর্ড সভায় ভোটাভুটির পরে বাংলাদেশকে একদিনের সময় বেঁধে দিয়েছে। বাংলাদেশ তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পর আইসিসি পরবর্তী পদক্ষেপ নেবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

১০

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

১১

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

১২

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

১৩

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১৪

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১৫

রামিসা হত্যা মামলার রায় রোববার

১৬

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৭

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৮

ব্যাংক ঋণে চলছে সরকার

১৯

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705