বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জানুয়ারি ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনির ৩ ইউনিয়নে রবিউল বাশারের গণসংযোগ

 

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১০ দলীয় জোট ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের দাড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারী) উপজেলার আশাশুনি সদর, বড়দল ও কাদাকাটি ইউনিয়নে এসব পথসভা অনুষ্ঠিত হয়।

প্রথমে আশাশুনি সদর ইউনিয়নের কোদন্ডা উত্তরপাড়া হরিমন্দিরের যজ্ঞানুষ্ঠানে ভক্তদের সাথে মতবিনিময় করেন তিনি। এরপর বিকাল ৩টায় কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিকাল ৫টায় বড়দলের ৮নং ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জামায়াতে যোগদান করায় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় বড়দল বাজারে মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রবিউল বাশার। সন্ধ্যা ৭টায় বুড়িয়া মন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় করেন।

এসব কর্মসূচিতে তার সফর সঙ্গী ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাড. আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, শোভনালী ইউপি চেয়ারম্যান মাও. আবু বক্কার সিদ্দিক, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাও. নুরুল আবসার মুর্তাজা, নায়েবে আমীর মাও. মোশারফ হোসেন, পেশাজীবী বিভাগের সভাপতি মাও. আতাউর রহমান, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি নাজমুল ইসলাম, শহর সেক্রেটারি মেহেদী হাসান, বড়দল ইউনিয়ন জামায়াতের আমীর মাও. আব্দুল ওয়াজেদ, সেক্রেটারি সেকেন্দার আলী, কাদাকাটি ইউনিয়র জামায়াতের আমীর মাও. আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি সিদ্দিকুর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আজহারুল ইসলাম, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি ইয়াছিনুর রহমান ও মোখলেছুর রহমান, প্রাক্তন শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, প্রভাষক দীপ্র কুমার মন্ডল, সুভাষ চন্দ্র মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, দেশে চাঁদাবাজি বন্ধ করতে হবে, দেশকে দুর্নীতি মুক্ত দেখতে চাই।দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে সৎ নেতৃত্ব কায়েম করতে হবে।

এজন্য সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক ও গণভোটে হ্যাঁ ভোটে সিল মারার আহবান জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!