স্টাফ রিপোর্টার: ‘কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে বাগেরহাটের রামপাল ও মোংলায় পৃথক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সামাজিক সংগঠন আলো সোসাইটি, সিভিল সার্জনের অফিস ও মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসব কর্মসূচির আয়োজন করে।
আলোচনা সভার পূর্বে সিভিল সার্জন ডা: মাহবুবুল আলমের নেতৃত্বে একটি র্যালি সিভিল সার্জন অফিস থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে আলোচনা সভায় ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, ডা: শেখ রিয়াদুজ জামান, সিএসএস এর প্রজেক্ট অফিসার খালেকুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে দুপুরে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ শাহিন আলমের সভাপতিত্বে ও সিএসএস এর প্রজেক্ট অফিসার মো. খালেকুজ্জামানের সঞ্চালনায় কুষ্ঠ রোগ নির্ণয় ও করণীয় সর্ম্পকে আলোচনায় অংশ নেন সিএসএস এর পরিচালক (স্বাস্থ্য) সাজ্জাদুর রহিম পান্থ।
বেসরকারি সংগঠন সিএসএএস ও দাতা সংগঠন দ্যা ল্যাপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানের আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।
এছাড়া বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৬ উপলক্ষে রামপালের আলো সোসাইটি কর্তৃক কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, সিএসএস পরিচালক (স্বাস্থ্য) সাজ্জাদুর রহিম পান্থ। শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা। সুকান্ত কুমার পালের নেতৃত্বে র্যালি বের হয়।
এসময় কর্মসূচিতে বক্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ কুষ্ঠ মুক্ত করার যে অঙ্গীকার সরকারের রয়েছে, তা বাস্তবায়নে কুসংস্কার দূর করে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে।

মন্তব্য করুন