বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৯ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ফুটবল প্রতীকের জনসভায় মানুষের ঢল, ডা. শহিদুল আলমকে বিজয়ী করার আহবান

 

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ আশাশুনি) আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম শুধু একজন যোগ্য প্রার্থী নন, তিনি গরিবের বন্ধু, মানবতার ফেরিওয়ালা। দীর্ঘ ৩০ বছর বিএনপির রাজনীতি করে পেয়েছেন লাঞ্ছনা, গঞ্জনা, মামলা, হামলা, জেল, জুলুম, তিরষ্কার, বহিষ্কার। দল তাকে ছুঁড়ে ফেললেও সাধারণ জনতা তাকে ফেলেনি, ভুলেনি। জনগণ তাকে স্বতন্ত্র প্রার্থী করে নির্বাচনী মাঠে নিয়ে এসেছেন। তাকে ফুটবল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। ১২ ফেব্রুয়ারি তার গলায় জয়ের মালা দিয়ে আমরা বিজয়ের আনন্দে ঘরে ফিরবো।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ আসাশুনি) আসনের কালিগঞ্জের সোহরাওয়ার্দী পার্কে ফুটবল প্রতীকের নির্বাচনী জনসভায় বক্তারা এসব কথা বলেন।

তারা আরো বলেন, ১২ তারিখে বিজয় ছিনিয়ে আনতে হবে। বিএনপি থেকে এ পর্যন্ত ৩ শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তবুও ফুটবলের জোয়ার থামাতে পারেনি বরং বেড়েই চলেছে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুটবল প্রতীকের প্রার্থী ডা. শহিদুল আলম।

প্রধান বক্তা হিসেবে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শাহাদাত হোসেন বলেন, আমরা ন্যায়, সত্য ও সৎ ব্যক্তিকে জয়লাভ করানোর জন্য আপনাদের কাতারে এসেছি।

জনসভায় কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান খান লতিফুর রহমান বাবলুর সভাপতিত্বে এবং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাইনারটি জনতা পার্টির সংসদ সদস্য প্রার্থী রুবেল গাইন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য গাজী তুহিন, কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা শেখ দিদারুল ইসলাম ,আশাশুনি বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খায়রুল আহসান, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক বিএনপি নেতা আজিজুর রহমান পাড়, মধুবেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কালিগঞ্জ উপজেলার যুগ্ম আহবায়ক মিলন কুমার সরকার, সাবেক বিএনপি নেতা আজিজ আহমেদ পুটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবুল খান, ভাড়া সিমলা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আব্দুল গফুর, তারালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোনাজাত সানা, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবলু, আশাশুনি থানার খাজরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আব্দুল আজিজ গাইন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সেলিম হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আলাউদ্দিন সোহেল, আশাশুনি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, কালিগঞ্জ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু ফারহাদ, সাবেক সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১০

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১১

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১২

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৩

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৯

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

২০
error: Content is protected !!