বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ককটেল বিস্ফোরণ, টায়ারে আগুন

 

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ ও সড়কে টায়ারে জ্বালিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টির ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। এসময় বংশীপুর বাসস্ট্যান্ডে ডিউটিরত নাইট গার্ড ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে দেখা যায়, সড়কের ওপর টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছে এবং পাশে কয়েকটি বাঁশের লাঠি ও একটা আওয়ামী লীগের ব্যানার পড়ে রয়েছে। ঘটনাস্থলের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে ঘর থেকে বের হতে সাহস পাননি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল, বাংলাদেশ আওয়ামী লীগ-এর একটি ব্যানার এবং কয়েকটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়। ব্যানারে লেখা ছিল, ‘ড. ইউনুস ও জামাত বিএনপি’র অবৈধ পাতানো নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, বাংলাদেশ আওয়ামী লীগ, ঈশ্বরীপুর ইউনিয়ন, শ্যামনগর, সাতক্ষীরা।’

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় আয়জুল, আব্দুল হান্নান আব্দুল হান্নান, শহিদুল ও শফিকুলসহ কয়েকজন জানান, রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির লক্ষ্যে এটি পরিকল্পিত কর্মকাণ্ড হতে পারে। ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে আফগানিস্তানের ত্রিদেশীয় সিরিজ ঘোষণা

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

বাঁধনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে ব্যবস্থা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাজেটের বাইরে ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে জ্বালানি-বিদ্যুৎ সংকট সমাধানের উদ্যোগ: রিজভী

১০

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

১১

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১২

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

১৩

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

১৪

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

১৫

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

১৬

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

১৭

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

১৮

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

২০
error: Content is protected !!