বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছা পৌরসভায় লোনা পানি উত্তোলন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা পৌর এলাকায় অবৈধভাবে লোনা পানি উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিশিষ্ট আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী অ্যাড. এফ এম এ রাজ্জাক।

শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, পৌর এলাকার নাগরিক অধিকার রক্ষা এবং অবৈধ লোনা পানি উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেজিস্ট্রি ডাকযোগে একটি অবগতিপত্র পাঠানো হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি পাঠানো ওই অবগতি পত্রে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে লোনা পানি উত্তোলন বন্ধ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, জাতীয় চিংড়ি নীতিমালা-২০০৮ এবং হাইকোর্টের রিট পিটিশন নং-৫৭/১০ অনুযায়ী সুন্দরবন উপকূলীয় অঞ্চলের কৃষিজমি ও বসত এলাকায় লোনা পানি উত্তোলন করে চিংড়ি চাষ করা পরিবেশ ও জনজীবনের জন্য ক্ষতিকর হওয়ায় তা থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে। এছাড়া পাইকগাছা উপজেলা পরিষদ থেকেও পৌর এলাকার মধ্যে লোনা পানি উত্তোলন করে চিংড়ি চাষ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, কিছু অসাধু মৎস্য ঘের ব্যবসায়ী শিববাটি ও বয়রা এলাকার ওয়াপদা গেট এবং পৌর এলাকার বিভিন্ন স্থানের ওয়াপদা বাঁধ কেটে পাইপ বা বক্স-কল বসিয়ে অবৈধভাবে লোনা পানি উত্তোলন করে মৎস্য ঘের পরিচালনা করছেন। এর ফলে এলাকার জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে এবং লোনার প্রভাবে সরকারি স্থাপনা, বসতবাড়ি, গাছপালা ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি মিষ্টি পানির সংকট তীব্র আকার ধারণ করছে এবং স্থানীয় বাসিন্দা বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

অ্যাড. রাজ্জাক আরও বলেন, এভাবে লোনা পানি উত্তোলন অব্যাহত থাকলে পৌরসভার অবকাঠামো ধ্বংসের পাশাপাশি কৃষিজমির উর্বরতা নষ্ট হবে এবং সুপেয় পানির উৎস দূষিত হয়ে জনজীবনে মারাত্মক সংকট দেখা দেবে। এতে সরকারেরও কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে।

তিনি জানান, এ বিষয়ে পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলী এবং পাইকগাছা থানার অফিসার ইনচার্জের কাছে অবগতিপত্র পাঠানো হয়েছে। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, বন ও পরিবেশ মন্ত্রণালয়, খুলনা-৬ আসনের সংসদ সদস্য, খুলনা জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছেও অনুলিপি প্রেরণ করা হয়েছে।

সর্বোপরি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে পৌরবাসীর স্বার্থে আইনি পদক্ষেপ গ্রহণসহ আদালতের আশ্রয় নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০