The Editors
৩ মার্চ ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরের রূপদিয়ায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

জি.এম. মিন্টু, কেশবপুর (যশোর): পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সদর উপজেলার রূপদিয়া বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ‘গোপাল স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্য সরবরাহে অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৩৮ ও ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে, ‘খান পান’ প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় একই আইনের ৩৮ ধারায় আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি, পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং রমজান মাসে অতিরিক্ত মুনাফা বা কৃত্রিম সংকট সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়।

একই সঙ্গে সকল ব্যবসায়ীকে নিয়মিত মূল্য তালিকা টানিয়ে রাখা, পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং নির্ধারিত মূল্যে বিক্রি করার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রমজানজুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচিতে আবেদনের সুযোগ শেষ ২৪ এপ্রিল

সিটি করপোরেশন হলো বগুড়া

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা, তালিকায় আছেন যারা

সাতক্ষীরায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

৬৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গোপাল গ্রেফতার

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ

সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

মার্কিন চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা

পাইকগাছায় ২০,৫৪০ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচার চান অধ্যাপক আনু মুহাম্মদ

১১

৭ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

১২

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকী

১৩

মার্কিন চুক্তি জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি: দেবপ্রিয়

১৪

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা

১৫

দলীয় পরিচয় মুখ্য নয়, ছাত্রলীগও যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

১৬

দেবহাটায় মুরগির বিষ্ঠা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১৭

দেবহাটায় ওপিডিসমূহের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

১৮

ফের বাড়লো গ্যাসের দাম

১৯

কয়রায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন নিয়ে সমন্বয় সভা

২০