
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে কৃষ্ণনগর কৃষাণ মজদুর একাডেমির মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আল মাহমুদ ছোট্টর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম আফজাল হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ম আহ্ববায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্লাহ বাহার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোশারফ হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমির ইব্রাহিম বাহারী, মাও. আব্দুস সাত্তার আজাদী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিনুর রহমান প্রমুখ।
ইফতার মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু ইউসুফ মোস্তফা।

মন্তব্য করুন