আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক ও সিঙ্গাপুর কর্তৃপক্ষ ঈদুল ফিতরের ভিন্ন ভিন্ন তারিখ ঘোষণা করেছে। উভয় দেশই ইসলামী মাস শুরুর ক্ষেত্রে চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকে বিবেচনায় ধরেছে।
তুরস্ক ঘোষণা করেছে, শুক্রবার (২০ মার্চ) সে দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার তুরস্কসহ বিভিন্ন অঞ্চলে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, দক্ষিণ-দক্ষিণ এশিয়ার দেশ সিঙ্গাপুর জানিয়েছে, সেদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার (২১ মার্চ)। জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২০ মার্চ) সিঙ্গাপুরে শাওয়ালের চাঁদ দেখা যাবে না।
কর্মকর্তারা জানিয়েছেন, উভয় দেশেই বুধবার রমজানের ২৮তম দিন চলছে এবং পূর্বনির্ধারিত চাঁদ দেখার সম্ভাবনার হিসাবের ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন