বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৮ মার্চ ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জ্বালানি তেলের তীব্র সংকট: পাম্পে দীর্ঘ লাইন, ঈদযাত্রায় ভোগান্তি চরমে

হাবিবুর রহমান সোহাগ: সরকার জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা তুলে নিলেও সাতক্ষীরা জেলাজুড়ে অকটেন, পেট্রোল ও ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল না পেয়ে গ্রাহকদের ফিরে যেতে হচ্ছে। কোথাও তেল মিললেও দেওয়া হচ্ছে খুবই সামান্য পরিমান। এতে আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখী মানুষ ও বোরাে চাষীরা চরম বিপাকে পড়েছেন।

বুধবার (১৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা ঘুরে জ্বালানি তেলের এমন সংকটের চিত্র দেখা গেছে।

যদিও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সম্প্রতি আশ্বস্ত করেছিলেন, কোথাও তেলের সংকট থাকলে তা দ্রুত নিরসন করা হবে; কিন্তু মাঠপর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা।

সরেজমিনে দেখা যায়, সাতক্ষীরা বাইপাসের মেসার্স কপোতাক্ষ ফিলিং স্টেশনে তেলের জন্য কয়েকশ মানুষের দীর্ঘ লাইন। একই অবস্থা উপজেলার মোজাহার ফিলিং স্টেশনেরও। সেখানে শুধু ডিজেল পাওয়া গেলেও অকটেন ও পেট্রোল বিক্রি বন্ধ রয়েছে।

সদর উপজেলার ভাই ভাই ফিলিং স্টেশনে মোটরসাইকেল প্রতি মাত্র ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।

শহরের নিউ মার্কেট মোড়ের এ.বি. খান ফিলিং স্টেশন ও পুরাতন সাতক্ষীরার প্লাটিনাম ইউরেকা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তেল সংকটের কথা জানিয়ে পাম্প বন্ধ রেখেছেন।

পাটকেলঘাটার ত্রিশমাইল এলাকার লস্কর ফিলিং স্টেশনে বিকেল ৩টায় গিয়ে দেখা যায়, সেখানেও জনপ্রতি ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে। পাম্প কর্তৃপক্ষের দাবি, সরবরাহ কম থাকায় মজুদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। লাইনে দাঁড়িয়ে থাকা ভুক্তভোগীরা জানান, ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য মোটরসাইকেলে পর্যাপ্ত তেল নেই। সংকট দ্রুত দূর না হলে ঈদযাত্রা অনিশ্চিত হয়ে পড়বে।

অন্যদিকে, বোরো ধানের জমিতে সেচ দিতে পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ব্লক মালিক ও কৃষকরা।

সচেতন নাগরিকদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে কালোবাজারে বেশি দামে তেল বিক্রির পাঁয়তারা করতে পারে। অনেকেই তেল এনে মজুদ করেছে, বিক্রি করছেন না।

সংকট নিরসনে তেলের সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!