বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ মার্চ ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মসল্যা মুড়ি বিক্রি করেন গয়ড়া বাজারে, কিন্তু সুনাম উপজেলাজুড়ে

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের এক সুপরিচিত নাম আব্দুল আজিজ। প্রায় ছয় দশক ধরে মসলা মুড়ি ও বাদাম ভাজা বিক্রি করছেন তিনি। যার সুনাম উপজেলার সর্বত্র।

৭৫ বছর বয়সী আব্দুল আজিজ একটি ছোট্ট দোকানে মুড়ি, চানাচুর, ছোলা ভুনা, বাদাম ভাজা, খাঁটি সরিষার তেল, লবণ, পিঁয়াজ ও কাঁচা মরিচের সমন্বয়ে তৈরি করেন সুস্বাদু মসলা মুড়ি। তার তৈরি এই খাবারের স্বাদে মুগ্ধ হয়ে প্রতিদিন কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ দূর-দূরান্ত থেকে শত শত মানুষ ছুটে আসেন গয়ড়া বাজারে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনি অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে বিশেষ কায়দায় কাগজের ঠোঙায় ১০, ২০ ও ৩০ টাকায় মসলা মুড়ি বিক্রি করছেন। তার দোকানে ভীড় লেগে থাকে সবসময়।

আব্দুল আজিজ বলেন, আমি ১৯ বছর বয়স থেকে এই পেশায় আছি। প্রায় ৫৬-৬০ বছর ধরে মসলা মুড়ি ও বাদাম ভাজা বিক্রি করি। প্রতিদিন ১০-১২ কেজি বাদাম ভাজি, ৪-৬ কেজি ছোলা ভুনা করি। এছাড়া ১২-১৫ কেজি মুড়ি, ৫ কেজি চানাচুরসহ অন্যান্য উপকরণ প্রস্তুত করি। বিকালে গয়ড়া বাজারে দোকান খুলে বিক্রি শুরু করি, আর প্রতিদিনই সব বিক্রি হয়ে যায়।

তিনি আরও বলেন, এখন বয়স হয়েছে, শরীরও আগের মতো ভালো নেই।

স্থানীয় গ্রাম্য চিকিৎসক আলমগীর হোসেন বলেন, আমার বয়স ৪৫ বছর। ছোটবেলা থেকেই দেখছি আজিজ চাচাকে এই ব্যবসা করতে। তার মসলা মুড়ির স্বাদ অসাধারণ। অল্প টাকায় এটি আমাদের এলাকার সবচেয়ে জনপ্রিয় মুখরোচক খাবার।

স্থানীয় মিডিয়া কর্মী সুমন হোসেন বলেন, আজিজ চাচার মসলা মুড়ি একেবারে ঘরোয়া ও স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি হয়। খাঁটি সরিষার তেল, ঝাল, পিঁয়াজ, ছোলা ভুনা ও বাদামের সমন্বয়ে তিনি যে স্বাদ তৈরি করেন, তা সত্যিই অনন্য। আমাদের এলাকায় অতিথি এলে আমরা প্রায়ই এই মসলা মুড়ি দিয়ে আপ্যায়ন করি।

দীর্ঘদিনের পরিশ্রম, সততা ও মানসম্মত খাবার প্রস্তুতের কারণে আব্দুল আজিজ গয়ড়া বাজারের এক পরিচিত ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। তার এই সংগ্রামী জীবন অনেকের জন্য অনুপ্রেরণার উৎস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

১০

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১১

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১২

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১৩

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৪

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৫

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৬

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৭

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৯

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

২০
error: Content is protected !!