বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১ এপ্রিল ২০২৬, ১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় শুরু হচ্ছে জেনারেশন গ্রিন কর্মসূচি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় শুরু হচ্ছে জেনারেশন গ্রিন কর্মসূচি। কোমলমতি শিক্ষার্থী ও নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন এবং সবুজায়নে আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন ৩ মাস মেয়াদি এই কর্মসূচি বাস্তবায়ন করবে।

এ বিষয়ে বুধবার (১ এপ্রিল) তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরাকে লিখিতভাবে অবহিত করে আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, তালা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ইমান উদ্দিন, আমরা বন্ধু’র সদস্য এম এম আলমগীর হোসেন, আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্ত, ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা বলেন, পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থী ও যুব সমাজকে সচেতন ও উৎসাহী করে তুলতে হবে। তাদের সম্পৃক্ত করতে হবে।

আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন সূত্র জানায়, জেনারেশন গ্রিন কর্মসূচির আওতায় জনসচেতনতা সৃষ্টি, শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় দক্ষতা বৃদ্ধি, বৃক্ষরোপণে সম্পৃক্তকরণ এবং পরিবেশ যোদ্ধা হিসেবে গড়ে তোলা হবে।

এই প্রকল্পের আওতায় উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ধারাবাহিক কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হবে। প্রতিটি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা থেকে ১০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে। নির্বাচিত ৩০০ জন শিক্ষার্থীকে নিয়ে একটি পরিবেশ সম্মেলনের আয়োজন করা হবে। যেখানে তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই সবুজায়ন কার্যক্রম সম্পর্কে গভীর ধারণা লাভ করবে। এই সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশ রক্ষায় সক্রিয় অংশগ্রহণের মানসিকতা গড়ে তোলা হবে।

এই কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে প্রতিটি কুইজ প্রতিযোগিতায় ৩০ মিনিটের একটি সচেতনতামূলক সেশন পরিচালনা করা হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে পরিবেশের প্রতি দায়বদ্ধতা সৃষ্টি, টেকসই, সবুজ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705