বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ এপ্রিল ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে হত্যাচেষ্টা মামলার আসামির হুমকির প্রতিবাদে মানববন্ধন

oplus_2

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের দুই নারীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত এবং মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে দাতিনাখালী গ্রামের সাধারণ জনগণ এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন হামলার শিকার সুমাইয়া খাতুন ও রওশানারা বেগম। তারা অভিযোগ করেন, সম্প্রতি দাতিনাখালী গ্রামের মৃত লতিফ মোড়লের ছেলে পিরামিন ইসহাক, নুরুল আমিনের ছেলে রাজু আহমেদ, রনি ও রাকিব হোসেন ঝুমুর দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর নৃশংস হামলা চালায়। এতে রওশানারা বেগম গুরুতর আহত হন তার দুই হাত ও মাথায় জখমসহ হাড় ভেঙে যায়।

এ ঘটনায় রওশানারা বেগম বাদী হয়ে শ্যামনগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মানববন্ধন থেকে দ্রুত আসামিদের গ্রেপ্তার, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে সাতক্ষীরার পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ সঠিক নয়। আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন অনুযায়ী তদন্ত কার্যক্রম পরিচালনা করছি। আসামিদের বিরুদ্ধে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হুমকির বিষয়ে তিনি বলেন, বাদী বা সাক্ষীদের নিরাপত্তা নিয়ে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তিনি আশ্বস্ত করেন, তদন্ত শেষে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং কোনো প্রকার প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার করা হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!