বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
২৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৯ জুলাই ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

ডেস্ক রিপোর্ট: দেশীয় অন্তর্জাল জগতে সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত সিরিয়াল ‘নীহারিকা সেন’ এর টিজার প্রকাশিত হয়েছে। প্রকাশের পর এটি নিয়ে দর্শকমহলে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। টিজারটি দেখার সবাই ব্যাপক প্রশংসা করছেন। আর এটির নাম ভূমিকায় অর্থাৎ নীহারিকা সেন চরিত্রে অসাধারণ প্রতিভার ঝলক দেখিয়ে দারুন আলোচনায় চলে এসেছেন মডেল – অভিনেত্রী সিফাত নুসরাত।

টিজার প্রকাশের পর ব্যাপকভাবে প্রশংসিত এই উঠতি তারকা তার প্রতিক্রিয়ায় বলেন, নীহারিকা সেন আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। যদিও এটা আমার প্রথম কাজ নয়। তবুও বলা যায়, নীহারিকা সেন নাম চরিত্রে অভিনয় করে আমার ক্যারিয়ার একটা ব্যস্ত অবস্থানে চলে গেছে। আমার পেশাগত পরিচিতি এবং কাজ অনেক বেড়ে গেছে। এখন এমন সব মানসম্মত কাজের অফার আসছে, যেসব কাজের জন্য আমি অপেক্ষা করে থাকতাম। নীহারিকা সেন অনেক বড় কাজ। টিজার রিলিজের পরে যে দর্শকপ্রিয়তা পেয়েছি, তাতে আমি নিজের ক্যারিয়ার অত্যন্ত আশাবাদী।

সিফাত নুসরাত জানান, নীহারিকা সেন সিরিয়ালটির বাকি কলাকুশলীদের নাম এখনও প্রকাশ করা হয়নি। ডিরেক্টর হিসেবে প্রথম এপিসোডে কাজ করেছেন নাজিরী সাগর। আর এটির নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি এটি রচনাও করেছেন সিফাত নুসরাত নিজেই। চিত্রনাট্য রচনা করেছেন মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদ। নীহারিকা সেন এর এই চ্যাপ্টারে আরও দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু ও মীর রাব্বি। নিজের সৃষ্ট চরিত্র নীহারিকা সেন নিয়ে দর্শক – ভক্তদের সামনে আসাটা তাই লাস্যময়ী মডেল – অভিনেত্রী সিফাত নুসরাতের জন্যে দারুন সৌভাগ্যের। বর্তমানে নীহারিকা সেন এর চ্যাপ্টার টু এর শুটিং করতে কক্সবাজারে অবস্থান করছেন ট্যালেন্টেড বিউটি খ্যাত সিফাত নুসরাত।

‘নীহারিকা সেন’ এর নির্মাতা নাজিরী সাগর বলেন, বাংলাদেশে নারী ডিটেকটিভ চরিত্র খুব একটা দেখা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে সিফাত নুসরাতের উপস্থিতি যেনো নতুনত্ব এনে দিয়েছে। তিনি শুধু সৌন্দর্য দিয়ে নয় বরং নিজের ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা এবং অভিনয় দক্ষতা দিয়ে এবার হয়তো অন্যরকমের একটা চরিত্রকে খুব দারুণভাবেই প্রাণবন্ত করে তুলবেন। সিফাত নুসরাত আসলে এমন একজন শিল্পী যিনি মেধা আর উপস্থিতি দুটোকেই সমান শক্তিতে পর্দায় তুলে ধরতে জানেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

স্থানীয় নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য

পলাতক ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

যে পাঁচ নায়িকার খোলামেলা ভিডিও ফাঁসে কেঁপে উঠেছিল নেটদুনিয়া!

ইরানের ৫ প্রদেশে মার্কিন হামলা: নিহত ১৪, আহত ৭৮

১০

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

১১

টস জিতে আবারও বোলিংয়ে বাংলাদেশ

১২

কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, বনে অবমুক্ত

১৩

সাতক্ষীরায় পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

১৪

পাহাড়ধস: বান্দরবান ও কক্সবাজারে শিশুসহ সাতজনের মৃত্যু

১৫

ভোমরা বন্দরে রাজস্ব ঘাটতি, অর্জন ৫৩.৯৬%

১৬

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল, গেজেট ও শপথে বাধা নেই

১৭

বিশ্বকাপের গ্যালারিতে দেশি তারকাদের রঙিন আবহ

১৮

সিলেটসহ ১৯ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত

১৯

মোহাম্মদপুরে ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

২০
error: Content is protected !!