বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
২৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৯ জুলাই ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য

ডেস্ক রিপোর্ট: সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে আবারও বোলিংয়ের সিদ্ধান্ত নেন মেহেদী হাসান মিরাজ। শুরুটাও ছিল দারুণ।
ইনিংসের প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর ইনোসেন্ট কাইয়াকেও সাজঘরে পাঠিয়ে; মাত্র ৮ রানেই দুই উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দেয় জিম্বাবুয়ে।
তবে সেই চাপ সামলে বেন কারানের সেঞ্চুরিতে ২৪৭ রানের পুঁজি পেয়েছে স্বাগতিকরা। সিরিজে টিকে থাকতে এখন বাংলাদেশের সামনে লক্ষ্য ২৪৮ রান।

বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে শুরুর ধাক্কা সামলে দলের হাল ধরেন ওপেনার বেন কারান। একপ্রান্ত আগলে রেখে ধৈর্যশীল ব্যাটিং করেন তিনি।
ক্রেইগ আরভিন ও ওয়েসলি মাধেভেরে ভালো শুরুর ইঙ্গিত দিলেও বড় ইনিংস খেলতে পারেননি। পরে সিকান্দার রাজার সঙ্গে গুরুত্বপূর্ণ ৬৮ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে ম্যাচে ফেরান কারান।

রাজার বিদায়ের পরও রান তোলার গতি কমতে দেননি এই বাঁহাতি ব্যাটার। দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। শেষ দিকে তাকে দারুণ সঙ্গ দেন ব্র্যাড ইভান্স। দুই ব্যাটারের ৮০ বলে ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে শেষ পর্যন্ত ২৪৭ রানের সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। যদিও শেষ ওভারে তাসকিন ২২ রান খরচ না করলে এতো রান হতো না। তাসকিনকে ইভান্স শেষ ওভারে ৩ ছক্কা ছাড়াও একটা চার মারেন।

ইভান্স ৩৮ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। অন্যদিকে ১৩৫ বলে ১১১ রানে অপরাজিত থাকেন বেন কারান। এ ছাড়া সিকান্দার রাজার ব্যাট থেকে আসে ৩৩ রান।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট শিকার করেন নাহিদ রানা ও রিশাদ হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে গাঁজাসহ ক্রেতা ও বিক্রেতা আটক

ইসির গেজেট প্রকাশ, সন্ধ্যায় শপথ নিচ্ছেন সরোয়ার আলমগীর

কালিগঞ্জের ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

স্থানীয় নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য

পলাতক ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

১০

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১১

যে পাঁচ নায়িকার খোলামেলা ভিডিও ফাঁসে কেঁপে উঠেছিল নেটদুনিয়া!

১২

ইরানের ৫ প্রদেশে মার্কিন হামলা: নিহত ১৪, আহত ৭৮

১৩

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

১৪

টস জিতে আবারও বোলিংয়ে বাংলাদেশ

১৫

কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, বনে অবমুক্ত

১৬

সাতক্ষীরায় পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

১৭

পাহাড়ধস: বান্দরবান ও কক্সবাজারে শিশুসহ সাতজনের মৃত্যু

১৮

ভোমরা বন্দরে রাজস্ব ঘাটতি, অর্জন ৫৩.৯৬%

১৯

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল, গেজেট ও শপথে বাধা নেই

২০
error: Content is protected !!