
ডেস্ক রিপোর্ট: গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক ৩ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন, র্যাব-১৪-এর (ময়মনসিংহ) অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিতু বিশ্বাস।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক আছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।’
পলাতক ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে ৫৭ জনের তালিকা। এর মধ্যে ৩ জনকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও বরখাস্ত করা হবে।’
মন্তব্য করুন