বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৮ জুলাই ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২৩ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ক্যারিবিয়ানরা।
এই জয়ের মাধ্যমে সাড়ে তিন বছর পর আবারও কোনো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল স্বাগতিকরা।

দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে শ্রীলঙ্কা ৯ উইকেটে ২৫১ রান তুলে ইনিংস ঘোষণা করলে ৩০২ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা।
তবে জয়ের ঝুঁকি না নিয়ে সতর্ক ব্যাটিং করে ম্যাচ ড্র নিশ্চিত করে তারা। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের পর সিরিজে এগিয়ে থেকেই দ্বিতীয় টেস্টে খেলেতে নেমেছিল বাংলাদেশ।

সবমিলিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে নিশ্চিত করে ফেলে স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ১৮০ রানের অসাধারণ ইনিংস খেলা ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রেভস ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার জিতেছেন।

জয়ের বন্দরে দলকে পৌঁছে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ক্যাম্পবেল ১১৩ বলে ৫১ এবং কিং ১২৯ বলে ৫১ রান করেন। ৪০ ওভারে বিনা উইকেটে ১০৯ রান করার পর ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।

এর আগে শেষ দিনে ২ উইকেটে ৯২ রান নিয়ে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। দিনেশ চান্দিমাল ৭১, অধিনায়ক ধানাঞ্জয়া ডি সিলভা ৩৪ এবং সোনাল দিনুশা ২৮ রান করেন। তিনশর বেশি লিড নিশ্চিত হওয়ার পর ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

২০০৩ সালে ব্রায়ান লারার নেতৃত্বে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর সাতটি সিরিজের তিনটিতে জিতেছিল শ্রীলঙ্কা, বাকি চারটি ড্র হয়েছিল। অবশেষে ২৩ বছর পর আবারও এই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ জয়ের হাসি হাসল ক্যারিবিয়ানরা।

এছাড়া ২০২৩ সালে জিম্বাবুয়েকে হারানোর পর এই প্রথম কোনো টেস্ট সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। মাঝের ১০টি সিরিজে ছয়টিতে হেরেছিল তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!