বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৭ জুলাই ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বদলী ঠেকাতে যা করলেন আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব

ডেস্ক রিপোর্ট: আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব সরকার। থাকেন উপজেলা পরিষদের ব্যাচেলর কোয়াটারে। করেননি বিয়ে সাদিও। তারপরও বদলী স্থগিতের আবেদনপত্রে লিখেছেন হঠাৎ এই বদলীর কারণে বৃদ্ধ মায়ের চিকিৎসা ব্যাহত হবে, ক্ষতিগ্রস্ত হবে ছেলে-মেয়েদের লেখাপড়া। তার এই আবেদনে সুপারিশ করেছেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। গত ৩০ জুন তিনি এই আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে তার বদলী (স্ট্যান্ড রিলিজ) আদেশ স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব সরকারকে গত ২৯ জুন গোপালগঞ্জের কোটালীপাড়ায় বদলী (স্ট্যান্ড রিলিজ) করা হয়। কিন্তু তিনি এই আদেশ স্থগিত করতে গত ৩০ জুন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর আবেদন করেন। আবেদনে আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব সরকার তার বৃদ্ধ মা বর্তমানে অসুস্থ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছেলে মেয়ের কথা উল্লেখ করে বদলি কার্যকর হলে পরিবারের ওপর বিরূপ প্রভাব পড়ার শংকা প্রকাশ করেন।

তবে, খোঁজ নিয়ে জানা যায, আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব সরকার উপজেলার সরকারি ব্যাচেলর কোয়াটারে একাই থাকেন। তিনি অবিবাহিত এবং তান কোন ছেলেমেয়ে আশাশুনি উপজেলার কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অনেকেই।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব সরকার কম্পিউটার অপারেটর ভুল করেছে উল্লেখ করে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

১০

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

১১

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

১২

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১৩

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১৪

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

১৫

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১৬

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

১৭

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

১৮

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৯

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

২০