বাংলাদেশ, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৭ জুলাই ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষা: ১৭ জেলার জন্য বিশেষ নির্দেশনা

ডেস্ক রিপোর্ট: দেশের চার বিভাগের ১৭টি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। তবে পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা সচল রাখতে বিশেষ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জানান, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও পরীক্ষা নেওয়ার জন্য বোর্ডের বিশেষ ব্যবস্থা ও প্রস্তুতি রয়েছে।

তিনি বলেন, পরীক্ষা স্থগিত বা নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, মন্ত্রী এবং আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে চট্টগ্রামসহ কোনো অঞ্চলে পরীক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার মতো পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিকল্প ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে অতি ভারী এবং সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয় ও ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী চার দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং ভারতের উজান এলাকায় অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বেড়ে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু এলাকায় বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে এসব জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু এলাকাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

অন্যদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, কংস ও সোমেশ্বরী নদীর পানি দ্রুত বাড়ছে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহের কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া রংপুর বিভাগের তিস্তা নদীর পানি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নীলফামারী ও লালমনিরহাটের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি বর্তমানে কমলেও আগামী কয়েক দিনে তা আবার বাড়তে পারে। তবে আপাতত এসব নদী বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলী ঠেকাতে যা করলেন আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব

কোয়ার্টার ফাইনালের জন্য চূড়ান্ত ৬ দল, কে কার প্রতিপক্ষ?

বাঁধ কেটে নাইন্টি পাইপ স্থাপনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ

এইচএসসি পরীক্ষা: ১৭ জেলার জন্য বিশেষ নির্দেশনা

মানববন্ধন থেকে মাদক ব্যবসায়ীদের ৩ দিনের আল্টিমেটাম

চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী

৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে বলল ইসি

শ্যামনগরে পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে যে দলকে চান স্কালোনি

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: যুবলীগের দুই জন গ্রেপ্তার

১০

সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ

১১

৩ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনায় বিসিবি

১২

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, সম্ভাব্য একাদশ ঘোষণা

১৩

এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

১৪

শিশু মাহফুজ হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড দুইজনের যাবজ্জীবন

১৫

যত্রতত্র নাইন্টি পাইপ স্থাপন, ঝুঁকিতে হাজার কো‌টি টাকার প্রকল্প!

১৬

রাতের মধ্যে খুলনাসহ যেসব অঞ্চলে তাণ্ডব চালাবে প্রবল ঝড়, সতর্কতা জারি

১৭

তালায় নারী সমাবেশ: বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৮

সাতক্ষীরায় যানজট নিরসনকল্পে একগুচ্ছ পদক্ষেপ

১৯

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ৯ পুলিশ নিহত

২০
error: Content is protected !!