বাংলাদেশ, বুধবার, ০৮ জুলাই ২০২৬
২৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৮ জুলাই ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরে অপুর বিয়ের খবর, মুখ খুললেন গৌতম

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম আলোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। অভিনয়ের পাশাপাশি তাদের ব্যক্তি জীবন নিয়ে দর্শকের আগ্রহ কম না। আর তাদের আলোচনার মাঝে প্রায় সময় উঠে আসে ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহার নাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর তার কঠিন সময় এবং বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।

গৌতম সাহা জানান, অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জনের বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। গুঞ্জনটি সত্য হলে তিনি অপুকে শুভকামনা জানাবেন, আর মিথ্যা হলেও অবাক হবেন না। তার মতে, অপু বিশ্বাস নিজের যোগ্যতা ও শক্তিতেই জীবনে এগিয়ে যেতে সক্ষম।

তিনি বলেন, অর্থ বা সাফল্যই জীবনের সব সুখ নয়। একজন নারী হিসেবে অপু বিশ্বাসেরও একটি সুন্দর সংসার পাওয়ার অধিকার রয়েছে। বাবা-মাকে হারানোর পর ছোট ছেলে জয়কে নিয়ে নতুনভাবে সুখী হওয়ার সুযোগ তার প্রাপ্য বলেও মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাসের কঠিন সময়ের কথাও তুলে ধরেন গৌতম। তার দাবি, সেই সময়ে অপুকে মানসিকভাবে শক্ত রাখতে তিনি রাতের পর রাত কথা বলেছেন, সাহস জুগিয়েছেন এবং অভিনয়জীবনে ফিরে আসার জন্য পাশে ছিলেন। পরে তৃতীয় ব্যক্তির কারণে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় বলেও জানান তিনি।

অন্যদিকে, বর্তমানে শবনম বুবলীর সঙ্গে নিয়মিত কাজ করছেন গৌতম সাহা। দীর্ঘ ক্যারিয়ারে অনেক প্রতিষ্ঠিত নায়িকার সঙ্গে কাজ করলেও, বুবলীর মতো সহযোগিতাপরায়ণ শিল্পী খুব কম দেখেছেন বলে মন্তব্য করেন তিনি। কাজের প্রতি বুবলীর আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব তাকে মুগ্ধ করেছে বলেও জানান এই ফ্যাশন কোরিওগ্রাফার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঙ্গাপুরে অপুর বিয়ের খবর, মুখ খুললেন গৌতম

দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা

২৩ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: অভিন্ন ইতিহাস-অংশীদারিত্বের ভিত্তিতে সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয়

প্রবল বর্ষণে সাজেকে আটকা ৬০০ পর্যটক

ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে: জামায়াত আমির

জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আইরিন খান

গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫ স্থাপনায় হামলা ইরানের

দুপুরের মধ্যে ১৯ জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝড় হতে পারে

১০

কলম্বিয়াকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

১১

প্রাকৃতিক দুর্যোগে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

১২

পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়

১৩

কালিগঞ্জে ১৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

১৪

বদলী ঠেকাতে যা করলেন আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব

১৫

কোয়ার্টার ফাইনালের জন্য চূড়ান্ত ৬ দল, কে কার প্রতিপক্ষ?

১৬

বাঁধ কেটে নাইন্টি পাইপ স্থাপনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ

১৭

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

১৮

পাকিস্তানের কার্গো বিমান বোয়িং ৭৩৭ নিখোঁজ, চলছে যৌথ অভিযান

১৯

এইচএসসি পরীক্ষা: ১৭ জেলার জন্য বিশেষ নির্দেশনা

২০
error: Content is protected !!