বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৭ জুলাই ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁধ কেটে নাইন্টি পাইপ স্থাপনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়ন ঘিরে থাকা ১৫নং পোল্ডারের উপকূল রক্ষা বাঁধ থেকে অবৈধভাবে স্থাপন করা ১২টি নাইন্টি পাইপ অপসারণ করেছে প্রশাসন।

মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনকের নেতৃত্বে গাবুরা ইউনিয়নের চকবারা, ডুমুরিয়া, চাঁদনীমুখা ও ৯ নম্বর সোরা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্র ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, চিংড়িঘেরে নদীর পানি তুলতে সম্প্রতি কিছু প্রভাবশালী ব্যক্তি উপকূল রক্ষা বাঁধের ওপরের কংক্রিট ব্লক সরিয়ে বাঁধ কেটে ও ছিদ্র করে এসব নাইন্টি পাইপ স্থাপন করে। এতে নির্মাণাধীন টেকসই বাঁধের স্থায়িত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়ে।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার বলেন, গাবুরা ইউনিয়ন ঘিরে টেকসই বাঁধ নির্মাণকাজ এখনো চলমান। এর মধ্যেই কেউ কেউ নৌকা আটকে রাখার জন্য খুঁটি স্থাপন করছেন, আবার কয়েকজন বাঁধ কেটে নাইন্টি পাইপ বসিয়েছেন। বাঁধের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্টদের স্বেচ্ছায় সেগুলো অপসারণের নির্দেশ দেওয়া হলেও তারা তা মানেননি। পরে উপজেলা প্রশাসনের সহায়তায় বাঁধের জন্য ঝুঁকিপূর্ণ ১২টি নাইন্টি পাইপ অপসারণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, প্রায় ১ হাজার ২০ কোটি টাকা ব্যয়ে গাবুরা ইউনিয়ন ঘিরে টেকসই উপকূল রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এমন গুরুত্বপূর্ণ প্রকল্প চলাকালে কিছু ব্যক্তি সদ্য নির্মিত বাঁধের ব্লক সরিয়ে মাটি কেটে নাইন্টি পাইপ বসিয়েছেন করেছিলেন। খবর পাওয়ার পর মঙ্গলবার অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ১২টি নাইন্টি পাইপ অপসারণ করা হয়েছে। ভবিষ্যতে কেউ বাঁধের ক্ষতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে, হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধ কেটে নাইন্টি পাইপ স্থাপনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

তারা বলেন, গাবুরার মানুষকে সুরক্ষিত করতে এই বাঁধের বিকল্প নেই। যারা বাঁধ কেটে নাইন্টি পাইপ বসাচ্ছে তারা গণদুশমন। তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!