
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে ১শ গ্রাম গাঁজাসহ নলতা চৌমুহনী বাজারের চায়ের দোকানদার শ্রী নিরাতন ঘোষ (৫৯) ও ক্রেতা আরাফাত সরদার (২০) কে আটক করেছে পুলিশ।
আটক আরাফাত সরদার উপজেলার তারালী ইউনিয়নের আলমগীর সরদারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান পাড় এর লোকজন তাদেরকে তল্লাশি করে ১শ’ গ্রাম গাজাসহ হাতেনাতে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরবর্তীতে চেয়ারম্যান থানা পুলিশকে অবহিত করলে থানার এসআই সোহরাব তাদেরকে আটক করে থানায় নিয়ে যান।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন