
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার আংটিহারা গ্রাম থেকে ৩০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বন বিভাগ।
বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে খাঁসিটানা বন টহল ফাঁড়ির সদস্যরা আংটিহারা গ্রামের লোকায়ল থেকে কচ্ছপটি উদ্ধার করেন।
খাঁশিটানা বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খান বলেন, একটি বিশ্বস্ত সূত্রে জনতে পারি আংটিহারা লোকালয়ে একটি সামুদ্রিক কচ্ছপ আছে। খাঁশিটানা বন টহল ফাঁড়ির সদস্য, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা কচ্ছপটি উদ্ধার করে শারীরিক অবস্থা পরীক্ষা করে সংরক্ষিত সুন্দরবনে অবমুক্ত করা করা হয়েছে ।
মন্তব্য করুন