বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৯ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে চাপাতি, সামুরাই ও দেশীয় ধারালো অস্ত্রসহ গভীর রাতে ডাকাতি ও হামলার প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) মধ্যরাতে আদাবর থানা পুলিশ শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, চক্রটির মূল টার্গেট ছিল একটি মুরগির ফার্মে ডাকাতি করা এবং পুলিশের সোর্সের ওপর হামলা চালানো।

আদাবর থানা-পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে ওই এলাকার ‘কিশোর গ্যাং নেতা’ বিল্লাল হোসেন ওরফে ভাইস্তা বিল্লাল এবং মউরা সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার প্রতিশোধ নিতে পুলিশের সোর্সের ওপর হামলার পরিকল্পনা করেছিল ফারুক ও তার চক্র।

হামলার পরিকল্পনা সফল করতে স্থানীয় সন্ত্রাসীদের পাশাপাশি শরীয়তপুর ও মাদারীপুর থেকেও ভাড়াটে সন্ত্রাসী আনা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই পুলিশি অভিযানে ভেস্তে যায় তাদের সব প্রস্তুতি। অভিযানকালে তাদের কাছ থেকে বেশ কয়েকটি চাপাতি ও সামুরাইসহ মারাত্মক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এসময় ছিনতাইচক্রের সদস্যদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। পরে আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য থানা হেফাজতে নেয়া হয়।

শীর্ষ সন্ত্রাসী ফারুকসহ ছিনতাই চক্রের সদস্যদের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। এ সময় তারা দীর্ঘদিন ধরে এই চক্রের হাতে ঘটে যাওয়া নানা অনাকাঙ্ক্ষিত ও লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন।

গ্রেফতারের ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরলেও, তারা একটি বিষয়ে গভীর আক্ষেপ প্রকাশ করেন। বাসিন্দাদের অভিযোগ—পুলিশের অভিযানে এই অপরাধীরা গ্রেফতার হলেও কিছুদিন পরই আবার জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসে এবং আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য বর্তমানে তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!