বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৬ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বর্ণাঢ্য রথযাত্রা

শ্যামনগর প্রতিনিধি: বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার গোপালপুর রাধাগোবিন্দ মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে নকিপুর হরিতলা দুর্গা মন্দিরে গিয়ে শেষ হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) শ্যামনগর এই রথযাত্রার আয়োজন করেছে।

রথযাত্রা গোপালপুর রাধাগোবিন্দ মন্দির থেকে শুরু হয়ে গোপালপুর মোড় থেকে মুক্তিযোদ্ধা সড়ক দিয়ে শ্যামনগর বাস স্ট্যান্ড, নকিপুর বাজার হয়ে নকিপুর হরিতলা সার্বজনীন দুর্গা মন্দিরে পৌঁছায়। ৮ দিন পরে ২৪ জুলাই বেলা তিনটায় একই পথে উল্টো রথের শোভাযাত্রা লক্ষীপুর সার্বজনীন দূর্গা মন্দির থেকে গোপালপুর রাধাগোবিন্দ মন্দিরে ফিরবে।

শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ইসকন ৮ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের এ রথযাত্রার আয়োজন করেছে।

এর আগে সকাল আটটায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার আনুষ্ঠানিকতা। বেলা দেড়টায় আলোচনা সভা শেষে তিনটায় রথের বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী উপস্থিত ছিলেন। এ সভায় সভাপতিত্ব করেন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির (ইসকন) এর অধ্যক্ষ শ্রীপাদ কৃষ্ণ সখা দাস ব্রহ্মচারী।

রথযাত্রায় অংশ নিয়ে শ্যামনগর সরকারি মহাসিন ডিগ্রী কলেজের শিক্ষার্থী আশিক দে বলেন, জগন্নাথ দেবের কাছে একটাই চাওয়া, তিনি যেন দেশে শান্তি ফিরিয়ে দেন। একে অপরের ধর্মকে সম্মান দিয়ে যেন সবাই শান্তিতে বসবাস করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সমাবেশ

সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা

কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক

শ্যামনগরে বর্ণাঢ্য রথযাত্রা

পোস্ট অফিসের দায়িত্বজ্ঞানহীনতা আর অব্যবস্থাপনা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির বৃত্তি প্রদান

পাইকগাছায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

প্রাথমিক শিক্ষা পদকে দেশসেরা সিলভার জুবিলী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী

সাতক্ষীরায় ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থান স্মরণ

সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস পালিত

১০

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে জুলাই শহীদ দিবস পালিত

১১

কয়রায় উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সমন্বয় সভা

১২

বুড়ি ভদ্রা নদী খননের সুফল ম্লান হচ্ছে নেটজালে

১৩

সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল

১৪

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে পলাতক সেনা কর্মকর্তা আটক

১৫

কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা

১৬

নিখোঁজের ২ দিন পর পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

১৭

কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

১৮

শ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

১৯

সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

২০
error: Content is protected !!