
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে সনাতন ধর্মাবলম্বীদের এই রথযাত্রায় হাজার হাজারো ভক্ত অংশ নেন।
ব্রহ্মরাজপুর জগন্নাথ দেবের মন্দির থেকে রথযাত্রাটি বেরিয়ে সদর উপজেলা (নারকেলতলা কাটিয়া কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দিরে আসে এবং আগামী শুক্রবার সদর উপজেলা পূজা মন্দির হতে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।
সাতক্ষীরা সদর উপজেলা (কাটিয়া কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দির আয়োজিত এই রথযাত্রায় অংশ নেন সদর উপজেলা সর্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত, দীনবন্ধু মিত্র, কিরন্ময় সরকার, মনোরঞ্জন কর্মকার মন্টু, স্বপন কুমার সাহা, সমীর কুমার বসু প্রমুখ।
মন্তব্য করুন