বাংলাদেশ, শনিবার, ১৮ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জুলাই ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার

বিলাল হোসেন: দীর্ঘদিন সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার।

ফলে বিপুল সম্ভাবনীময়ী সাতক্ষীরার এই পর্যটন কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শনার্থীরা।

সূত্র মতে, ২০১৬ সালে সাতক্ষীরা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সুন্দরবনের কােলে চুনা নদীর চরে সুন্দরবনের আদলেই গড়ে তোলা হয় পর্যটন কেন্দ্রটি। এরপর পর্যটকদের অন্যতম গন্তব্যস্থলে পরিণত হয় আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার। যার একপাশে লোকালয়, অপর পাশে সুন্দরবন।

সরেজমিনে দেখা গেছে, ভেঙে অকেজো হয়ে পড়ে আছে আকাশলীনার ভেতরে কাঠের তৈরি ফুট ট্রেলগুলো। এছাড়া ঢালাইদিয়ে নির্মিত ফুট ট্রেলগুলোয় নিরাপত্তা বেড়া না থাকায় দুর্ঘটনার আশংকা নিয়েই ঘুরতে হয় নারী-পুরুষ-শিশুদের। একই সাথে দর্শনার্থীদের সামুদ্রিক মাছের সাথে পরিচিতি ঘটানোর জন্য নির্মিত ফিস মিউজিয়ামটিও বন্ধ রয়েছে দীর্ঘদিন।

ফলে আকর্ষণ হারাচ্ছে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার।

যেখানে ‘সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন’ এই স্লোগানকে সামনে রেখে দেশ-বিদেশের পর্যটকরা ছুটে আসতো, সেখানে দিন দিন কমছে পর্যটকের সংখ্যা।

দর্শনার্থী আলতাফ হোসেন জানান, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারের বিকল্প হয় না। কিন্তু এর ভঙ্গুর অবস্থা দর্শনার্থীদের দুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে।

দর্শনার্থী ফয়সাল হোসেন জানান, আমরা যশোর থেকে আকাশনীলায় এসেছি। কিন্তু দুঃখের বিষয় এখানে যে ফিস মিউজিয়ামটি আছে, তা বন্ধ। সেখানে যাওয়ার পথও নেই।

দর্শনার্থী রাজু আহমেদ জানান, ফুট ট্রেলের দুই পাশে নিরাপত্তা বেড়া না থাকায সবার জন্যই একটু ঝুঁকিপূর্ণ। ট্রেল থেকে পড়ে দুর্ঘটনার শংকা রয়েছে।

আকাশলীনার দায়িত্বে থাকা শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন বলেন, আকাশলীনার সংস্কার কাজ চলমান রয়েছে। বৃষ্টির কারণে কাজ সাময়িক বন্ধ রয়েছে। আমরা একের পর এক কাজ করে যাচ্ছি। দর্শনার্থীদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ ও বিনোদনের জন্য ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি অধিকার নিয়ে ছায়া সংসদ, উপকূলের বাস্তবতা তুলে ধরলেন তরুণরা

সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার

সাতক্ষীরার ৭ নদ-নদীর দখলদার ৩০২ জনের তালিকা প্রকাশ

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান পূর্ণিমা

বেলুচিস্তানে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত

ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান

বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান

Climate Action Forum forms new national committee

ডেল কার্নেগির পথ ধরে আধুনিক যোগাযোগের নতুন দিগন্ত || মোস্তফা মাহফুজ

জলবায়ু পরিবর্তন, সুন্দরবন ও দুর্যোগ প্রস্তুতি || রেজওয়ানুল আজাদ নিপুন

১০

যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতি আপাতত স্থগিত

১১

রিশাদ-মেহেদির ঘূর্ণিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

১২

সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছসহ ২ জেলে আটক

১৩

শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

১৪

সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে ইসলামপুরবাসীর মাদকবিরোধী মানববন্ধন

১৫

বুড়ি ভদ্রা নদীতে অভিযান, অবৈধ নেট জাল পুড়িয়ে ধ্বংস

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

১৭

ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশি সন্দেহে পুশ ইনের অভিযোগ

১৮

এসএসসির ফল প্রকাশ কবে, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

১৯

মুক্তি পেল নতুন সিনেমা ‘মাস্তুল’

২০
error: Content is protected !!