বাংলাদেশ, শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ আগস্ট ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেনে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান।

শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান।

বক্তব্যে ওসি শেখ শাহিনুর রহমান বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি যতদিন কালিগঞ্জে আছি, ততদিন সর্বস্তরের মানুষ যেন নির্ভয়ে ঘুমাতে পারে, সেই ব্যবস্থা করব। অযথা কাউকে হয়রানি করা হবে না।

মাদক ও সন্ত্রাস নির্মূলে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একার পক্ষে এসব সমস্যা নির্মূল করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদক ও সন্ত্রাসমুক্ত কালিগঞ্জ গড়ে তোলা সম্ভব।

সভায় উপস্থিত সাংবাদিকরা কালিগঞ্জে সন্ত্রাস, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বিআরডিবির সভাপতি শেখ লুৎফর রহমান, সহসভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কাজী মুজাহিদ ইসলাম তরুণ, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, জাহাঙ্গীর আলম, গোলাম ফারুক, ইশারাত আলী, শেখ নাজমুল হোসেন, আব্দুল করিম, মামুন হাসান, ফজলুল হক, আতিকুর রহমান, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, শিমুল হোসেন, আল নুর ইমন, শাহাদাত হোসেন, আলমগীর হোসেন, আবুল কালাম বিন আকবর, সোলায়মান মামুন, আব্দুল হামিদ, মো. শফিক, মো. আব্দুল জব্বার ও মাওলানা আব্দুল গফুর প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

সড়কপথে মূল ভূখণ্ডে যুক্ত হচ্ছে ভোলা

কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বাংলাদেশি বংশোদ্ভুত কুইন সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপনির্বাচন: ইসি

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামি উকিল মল্লিক গ্রেপ্তার

১০

জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

১১

কেশবপুরে হতদরিদ্র নারীদের মাঝে গবাদিপশু বিতরণ

১২

কলকাতায় একাধিক হোটেল বন্ধ, বুকিং করা রুম না পেয়ে বিপাকে বাংলাদেশিরা

১৩

চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?

১৫

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৬

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

১৭

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

১৮

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১৯

দে‌শে ফি‌র‌লো কলকাতায় হো‌টে‌লে অ‌গ্নিকা‌ণ্ডে নিহত সাজুর মর‌দেহ, রেবতীর শেষকৃত‌্য হ‌লো কলকাতায়

২০
error: Content is protected !!