বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২২ জুলাই ২০২৩, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যাত্রাপথে হেনস্তার শিকার উরফি

বিনোদন ডেস্ক: আলোচিত ও সামালোচিত ভারতীয় অভিনেত্রী উরফি জাবেদ যাত্রাপথে হেনস্তার শিকার হয়েছেন। জানা গেছে, বিমানে সম্প্রতি মুম্বাই থেকে গোয়া যাচ্ছিলেন তিনি, এ সময় বিমানে হেনস্তার শিকার হন উরফি।

বিমানে ওঠার আগে তার ছবি তুলছিলেন আলোকচিত্রীরা। এ সময় তাকে সম্পূর্ণ নতুন রূপে দেখা যায়। চুলে নতুন ধরনের রং করিয়েছেন তিনি। তার এ লুক প্রশংসিতও হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঠিক তার পরেই ঘটে বিপত্তি।

উরফি আরও দাবি করেছেন, এক দল মদ্যপ ব্যক্তি তার সঙ্গে খারাপ আচরণ করেছেন। বিমানের ভিতরের বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। সঙ্গে উরফি জানান, তার সহযাত্রীদের মধ্যেই কয়েহজন তাকে বিরক্ত এবং হেনস্তা করেছেন।

এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে লেখেন, শুক্রবার, মুম্বাই থেকে গোয়া যাওয়ার পথে আমায় খুবই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। হঠাৎ কয়েকজন আমার সঙ্গে খারাপ ভাষায় কথা বলা শুরু করেন। হেনস্তা করেন। তাদের মধ্যে আবার একজন উঠে বলেন আমার বন্ধুরা মদ্যপ অবস্থায় আছে তাই এমন আচরণ করছে। ক্ষুব্ধ উরফি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সব রাগ-ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা জনগণের জন্য কাজ করতে পারি, কিন্তু জনগণের সম্পত্তি নই।

সবসময় উরফি সাজগোজ, পোশাকের মাধ্যমে দর্শকের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছেন। প্রতিদিন নিত্যনতুন পোশাকে ক্যামেরার সামনে ধরা দেন তিনি। কিছু দিন আগে সৌন্দর্য বাড়ানোর উদ্দেশে অস্ত্রোপচার করানোর ফলে বেশ সমস্যাতেও পড়েছিলেন উরফি।

শুধু তা-ই নয় চোখে ‘ফিলার’ করিয়ে বিপাকে পড়েন উরফি। যা করিয়ে বেশ আফসোস করেছেন তিনি। উরফি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি দিয়ে লেখেন, আমার চোখের তলায় ডার্ক সার্কেলের কারণে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। সেই কারণেই এ ফিলার করাই। কিন্তু এখন মুখটা জঘন্য লাগছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০