বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ জুলাই ২০২৩, ১০:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জাপানে শিক্ষাগ্রহণে যাচ্ছেন জেডিএস বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট: জাপানিজ গ্র্যান্ট এইড ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপের (জেডিএস) ২২তম মাস্টার্স ও ষষ্ঠ পিএইচডি ব্যাচের মোট ৩৩ জন বৃত্তিপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জাপানে শিক্ষাগ্রহণে যাচ্ছেন। এর মধ্যে ৩০ জন মাস্টার্স এবং তিনজন পিএইচডি করবেন।
আগামী আগস্ট মাসে তারা জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

এর আগে গত ১৯ জুলাই রাতে জাপান দূতাবাসে বৃত্তিপ্রাপ্তদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাপানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে তরুণ সরকারি কর্মকর্তাদের বৃত্তি দেওয়ার মধ্য দিয়ে মানবসম্পদ উন্নয়নে সহায়তা করছে জেডিএস প্রকল্প। গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট ফ্রেমওয়ার্কের আওতাধীন এ প্রকল্পটি জাইকার গ্র্যান্ট এইড স্কিমের অংশ।

জাইকা জানায়, এ প্রকল্পে অংশগ্রহণকারীরা প্রোগ্রাম শেষ করে দেশে ফেরার পর নীতি নির্ধারণ ও বাস্তবায়নে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার মাধ্যমে জাতির আর্থ-সামজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। ২০০২ সাল থেকে এখন পর্যন্ত ৫২৫ জন সরকারি কর্মকর্তা জেডিএস বৃত্তি পেয়েছেন।

প্রকল্পের মাধ্যমে তরুণ কর্মকর্তারা জাপানের সমাজ ও কাজের ক্ষেত্রে তাদের আগ্রহে এবং লক্ষ্য সম্পর্কে ভালোভাবে জানার সুযোগ পাবেন। প্রোগ্রামটি এমনভাবে তৈরি যেখানে আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাকাডেমিক এক্সচেঞ্জ।

বিদায় অনুষ্ঠানে নিজ নিজ সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এবং আমেরিকা ও জাপান উইংয়ের প্রধান একেএম শাহাবুদ্দিন এবং জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে। আরও ছিলেন জেডিএস অপারেটিং কমিটির সদস্যরা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা, জেডিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এবং ২২তম মাস্টার্স ও ষষ্ঠ পিএইচডি ব্যাচের জেডিএস ফেলোরা।

জেডিএস প্রোগ্রামে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে হিরোশিমা ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান, কেইও ইউনিভার্সিটি, কোবে ইউনিভার্সিটি, মেইজি ইউনিভার্সিটি, রিককিয়ো ইউনিভার্সিটি, রিতসুমেইকান ইউনিভার্সিটি, তসুকুবা ইউনিভার্সিটি, ইয়ামাগুচি ইউনিভার্সিটি ও ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১০

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১১

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১২

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৩

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৪

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৫

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৬

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

১৭

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

১৮

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

২০
error: Content is protected !!