বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ আগস্ট ২০২৩, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিএনপির পদযাত্রা

এসএম হাবিবুল হাসান: সাতক্ষীরায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পদযাত্রা করেছে বিএনপি।

শনিবার (১৯ আগস্ট) বিকালে সাতক্ষীরা শহরের তালতলা এলাকা থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে সাতক্ষীরা জেলা বিএনপি আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আব্দুল আলিমের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি আন্দোলনের মাধ্যমে আদায় করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

তা না হলে সরকার পতনের হুশিয়ারি দিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান তারা।

পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাড. মো. নুরুল ইসলাম, জেলা শ্রমিকদলের সভাপতি মো. আব্দুস সামাদসহ জেলা ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

এর আগে, বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় এলাকা থেকে জেলা বিএনপির আরেকটি গ্রুপ পদযাত্রা বের করে।

সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির সভাপতি মৃর্ণাল কান্তি রায়ের নেতৃত্বে অনুষ্ঠিত পদযাত্রায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন।

আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিল আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদি, জেলা ছাত্রদলের সভাপতি শেখ সজীব, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিলন শিকদার, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আলী হোসেন, শামীম কবীর সুমন, জি এম রাশেদ প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে হস্তক্ষেপ চেয়ে নবীন-প্রবীণের আবেদন

১

সুন্দরবনে অপহৃত ৪ জেলে উদ্ধার

২

ইউপি ভোট পাঁচ ধাপে, শুরু ২১ জানুয়ারি

৩

পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৪

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

৫

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

৬

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালে পান করতে পারেন ৫ পানীয়

৭

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

৮

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

৯

বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক

১০

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

১২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

১৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

১৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

১৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

১৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

১৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

২০