বাংলাদেশ, শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৩১ আগস্ট ২০২৩, ৩:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সস্তা জিনিস চলে বেশি, টেকে কম: চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক: ‘‘সস্তা জিনিস চলে বেশি, টেকে কম। ’ অনেক বছর আগে একটা ঢেউটিনের বিজ্ঞাপনে কাজ করেছিলাম, যেটার আসল বক্তব্য ছিল ‘জিনিস যেটা ভালো,দাম তার একটু বেশী’।

ইদানিং এই কথা গুলাই বেশিই মনে হয়। ’’- কথাগুলো বলেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
সামাজিকমাধ্যম ফেসবুকে বেশ সরব এই অভিনেতা। সেখানেই একটি স্ট্যাটাসে কথাগুলো লেখেন তিনি। সঙ্গে যোগ করেন, কথাগুলো কেন মনে হয়, তা তিনি নিজেই জানেন না।

ক্যারিয়ারের শুরু থেকে গল্প ও চরিত্রনির্ভর কাজ করেছেন চঞ্চল চৌধুরী। যেখানে বারবার নিজেকে ভেঙেছেন আবার গড়েছেন। ‘মনপুরা’র সোনাই-এর পর আয়না, মিসির আলী, চান মাঝিসহ অনেক চরিত্রেই মুগ্ধতা ছড়িয়েছেন এই অভিনেতা। চরিত্রগুলো মানুষের মনে আজও জায়গা করে আছে।

তবে ইদানিং ভিউয়ের দৌড় আর দ্রুত জনপ্রিয়তা পেতে অনেকেই মানহীন কাজ করেন। যেগুলো হিটের পেলেও সহজেই হারিয়ে যায়। অনেকেই ভাবছেন, হয়তো সেই বিষয়টির দিকেই ইঙ্গিত করেছেন চঞ্চল চৌধুরী!

নাটক, সিনেমা ও ওয়েব ফিল্ম-সিরিজের নানারূপে হাজির হতে দেখা যায় চঞ্চল চৌধুরীকে। সম্প্রতি কাজ করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘মনোগামী’ সিনেমায়। চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের ১২টি সিনেমার একটি ‘মনোগামী’। যেখানে এই অভিনেতার বিপরীতে আছেন সংগীতশিল্পী জেফার রহমান।

এছাড়াও শিগগিরই ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির ‘পদাতিকে’ এ দেখা যাবে তাকে। বরেণ্য নির্মাতা মৃণাল সেনের লুকে চঞ্চল চৌধুরীকে দেখে ইতিমধ্যেই হইচই পড়ে গেছে দুই বাংলায়। নির্মাতা-প্রযোজকের ইচ্ছে- সিনেমাটি একসঙ্গে ভারত ও বাংলাদেশে মুক্তি দেওয়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালন

সাংবাদিক কাজী নাসির ও মুন্নার সুস্থতা কামনা

খাদ্য সহায়তা নিয়ে অসহায় বৃদ্ধের পাশে স্বপ্নসিঁড়ি

দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনা: খুনিদের বিচার দাবি

হরমুজ প্রণালি আবার বন্ধ করলো ইরান

কালিগঞ্জ থানার নতুন ওসি শহিদুল ইসলাম

নতুন নিয়মে যেভাবে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ ৩২ দল

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির কমিটি গঠন

১০

বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক কর্মশালা

১১

কয়রায় দুর্যোগে আগাম প্রস্তুতি ও সমন্বয় বাড়াতে কর্মশালা

১২

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-এর ফেলোশিপ পাওয়ায় তানজির ও আসাদকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

১৩

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও থাকছেন না লিটন

১৪

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৫

সুজন-এর সাতক্ষীরা জেলা কমিটি গঠন

১৬

শ্যামনগরে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ গেল জেলের

১৭

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৮

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!

১৯

সমঝোতার পরও আটকে ‘বাংলার জয়যাত্রা’, প্রতীক্ষায় ৩১ বাংলাদেশি নাবিক

২০
error: Content is protected !!