বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ অক্টোবর ২০২৩, ৮:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফুটপাতের হোটেল থেকে ভাইরাল হয়ে সিনেমার নায়িকা

বিনোদন ডেস্ক: কলকাতায় পাইস নামক একটি হোটেল চালিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন মমতা গঙ্গোপাধ্যায় ওরফে নন্দিনী দিদি নামের এক তরুণী। সেই জনপ্রিয়তাই তাকে নিয়ে গেল এবার অভিনয়ের জগতে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুসারে, ডালহৌসির অফিস পাড়ায় ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়া সুন্দরী নন্দিনীকে ভাতের হোটেল চালাতে দেখে চোখ আটকে যায় এক ফুড ভ্লগারের। সেই ভিডিও ভাইরাল হতেই নন্দিনীর পরিচয় ছড়িয়ে পড়ে চারিদিকে। দোকানে ভিড় জমতে থাকে খদ্দেরের।

সুযোগটি কাজে লাগিয়ে নানা মাধ্যমে নিজেকে আলোচনায় টিকিয়ে রাখেন তিনি। কখনও দোকানে আসা গ্রাহককে চড় মেরে, তো কখনও বাবার ওপর অকথ্য ভাষায় চিৎকার করে আবার কখনও ইউটিউবারদের সঙ্গে তর্কে জড়িয়ে।

তাকে ঘিরে এই আলোচনা পৌঁছে গেছে টালিগঞ্জে। যেখানে ‘তিন সত্যি’ নামের একটি সিনেমায় নায়িকার চরিত্রে কাজ করবেন তিনি। জানা গেছে, ছবিতে নন্দিনীর চরিত্রের নাম নিলাক্ষী। যে পেশায় একজন লেখিকা। এই সিনেমায় আছেন কিংবদন্তি সাবিত্রী চট্টোপাধ্যায়ও।

নন্দিনী দিদি প্রসঙ্গে জানা যায়, নিজের দোকান তো বটেই তিনি হাজির হচ্ছেন অন্যদের দোকানেও। কলকাতার রেস্তোরাঁর চেইন- ডব্লিউ টিএফের নতুন ব্রাঞ্চ উদ্বোধনও করেছেন তিনি। পাশাপাশি অংশ নিয়েছেন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এ। যেটাও তার ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব রেখেছে।

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এ এসে জানিয়েছিলেন পরিবার নানা রকম ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে তার। একসময় রোগ্রাক্রান্ত হয়ে তিনি নিজেও দীর্ঘদিন ছিলেন শয্যাশায়ী। বাবার চাকরি চলে গেলে, আর্থিক সঙ্কটের মুখেও পড়তে হয় তাদের। তবে ধীরে ধীরে এখন সময় বদলাচ্ছে। ডালহৌসি ছাড়াও আরও কিছু জায়গায় পাইস হোটেল খোলার পরিকল্পনাও করেছেন। পাশাপাশি অভিনয়েও নাম লেখাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!