বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৭ অক্টোবর ২০২৩, ৩:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোটের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: ইসি সচিব

ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

মঙ্গলবার (১৭অক্টোবর) নির্বাচন ভবনে সম্প্রীতি বাংলাদেশের সঙ্গে আয়োজিত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। এই সংগঠনটির পক্ষ থেকে ভোট নিয়ে সহিংসতার আশঙ্কা করা হয়।

বিষয়টি সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে ইসি সচিব বলেন, কেন এতো শঙ্কা এটা তারা বলতে পারবে? আমাদের এখান থেকে এটা স্পষ্ট যে এখন পর্যন্ত বাংলাদেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি আমার দৃষ্টিতে, কমিশনের দৃষ্টিতে শান্তিপূর্ণ আছে। উদ্বিগ্ন হওয়ার মতো এখানে কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং কমিশন তা মনে করছে না। পরে যদি তেমন পরিস্থিতি উদ্ভব হয়, কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে।

তিনি বলেন, সম্প্রীতি বাংলাদেশ চারটি দাবি জানিয়েছেন। এগুলোর মধ্যে যেগুলোতে কমিশনের পক্ষে কাজ করার সুযোগ রয়েছে সেগুলো নিয়ে তারা কাজ করবেন। অপরদিকে অন্য যে দপ্তরগুলো এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে, তাদেরকে এ বিষয়টি অবহিত করে এই বিষয়টি আইনানুগভাবে যেটুকু করানো সেটুকুর জন্য নির্বাচন কমিশন উদ্যোগ গ্রহণ করবে।

জাহাংগীর আলম বলেন, তাদের প্রস্তাবগুলোর মধ্যে নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, নির্বাচনোত্তর ধর্মীয় উন্মাদনা রোধে ব্যবস্থাগ্রহণ এরকম চারটি বিষয় তারা অবহিত করেছে। তার আলোকে কমিশন তাদের আশ্বস্ত করেছে আইনানুগভাবে যতটুকু করা সম্ভব ততটুকু কমিশন করবে।

বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নাট্যকার পীযূষ বন্দোপাধ্যায়ের নেতৃত্বে সম্প্রীতি বাংলাদেশের ১৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০