বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৯ অক্টোবর ২০২৩, ১২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সমাবেশে যোগ দিতে গিয়ে ছাত্রদল নেতা গ্রেপ্তার, খবর পেয়ে স্ট্রোকে বাবার মৃত্যু!

উপকূলীয় প্রতিনিধি: ঢাকায় বিএনপির মহাসমাবেশে যাওয়ার পথে ছেলে গ্রেফতার হওয়ার খবর শুনে স্ট্রোকে মৃত্যু হলো বাবা মোঃ লুৎফর রহমানের।

শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মোঃ লুৎফর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুমের বাবা।

পারিবারিক সূত্র জানায়, শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম বিএনপির মহাসমাবেশে যোগদানের জন্য ঢাকায় যাওয়ার পথে ২৭ অক্টোবর সন্ধ্যায় যাত্রাবাড়ি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই খবর পাওয়ার পরে বাবা লুৎফর রহমান স্ট্রোকে আক্রান্ত হন। তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

লুৎফর রহমানের বড় ছেলে সাইফুল ইসলাম বলেন, আব্বু আগে থেকেই অসুস্থ ছিল। এ দিন হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবাহক আশেক ইলাহী মুন্না জানান, ঢাকায় বিএনপির সমাবেশে যাওয়ার সময় আব্দুল্লাহ আল কাইয়ুমকে পুলিশ আটক করে। এ খবর শোনার পরে তা বাবা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০