বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২২ নভেম্বর ২০২৩, ২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার চারটি আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনেছেন যারা

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৪৪ জন। খবর সমর্থিত সূত্রের।

এর মধ্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মনোনয়নের দৌড়ে রয়েছেন ১৪ জন, সাতক্ষীরা-২ (সদর) আসনে ১১ জন, সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনি-কালিগঞ্জের আংশিক) আসনে ৮ জন এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জের আংশিক) আসনে রয়েছেন ১১ জন।

জানা গেছে, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, কেন্দ্রীয় যুবলীগ নেতা রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম লালটু ও জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. মোহাম্মদ হোসেন, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ সাধু, ঢাবির জসিম উদ্দীন হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির টুটুল ও কৃষক লীগ নেতা আফজাল হোসেন।

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর) আসনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, সহ-সভাপতি ড. কাজী এরতাজা হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, যুগ্ম-সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফাত্তাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন ও সাবেক সচিব জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ শাফী আহম্মেদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা-কালিগঞ্জের আংশিক) আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ. ফ. ম রুহুল হক, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, নর্দান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহম্মেদ স্বপন, আওয়ামী লীগ নেতা আফসার আলী, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. গোলাম মোস্তফা ও ছাত্রলীগ নেতা খালিদ হাসান নয়ন।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জের আংশিক) আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জগলুল হায়দার, সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাকসুদা খানম মেধা, সাংগঠনিক সম্পাদক শফিউল আযম লেলিন, জেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান, যুবলীগ নেতা বাবলুর রহমান, তরুণ লীগের সাধারণ সম্পাদক জিএম শফিউল্লাহ, আওয়ামী লীগ নেতা অ্যাড. মোজাহার হোসেন কান্টু, রনি আহমেদ ও আনিছুর রহমান আনিছ।

উল্লেখ্য, মঙ্গলবার (২১ নভেম্বর) ছিল আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা

ঢাকায় ভারতের হাইকমিশনারকে মন্ত্রীর মর্যাদা দিল নয়াদিল্লি

টিআইবি জরিপ: দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

লালসালু’র মজিদ এবং আমাদের চিরন্তন অন্ধত্ব || ‎তারিক ইসলাম

সীমাবদ্ধতা অতিক্রম করে সাতক্ষীরায় এলজিইডির ‘লাফ’

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

বৃষ্টিতে বাড়তে পারে সাইনাস, যা করা যেতে পারে

আশুরার রোজা কয়টি, কখন রাখবেন

প্রথমবার বিশ্বকাপের নকআউটে উঠে দক্ষিণ আফ্রিকার ইতিহাস

১০

টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো, বিদায় চেকিয়ার

১১

সিসিটিভিতে মোটরসাইকেল চোরের চেহারা স্পষ্ট

১২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, প্রাণহানি ছাড়াতে পারে ১০ হাজার

১৩

হাইতিকে বিদায় করে নকআউটে মরক্কো

১৪

নেইমারের ফেরার ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিলো ব্রাজিল

১৫

সুশাসন নিশ্চিত না হলে বিএনপি-জামায়াতের পরিণতিও ভালো হবে না: ইজ্জত উল্লাহ

১৬

আশাশুনিতে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

১৭

পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

১৮

তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ

১৯

সাতক্ষীরার ডিসির খণ্ডিত বক্তব্য প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা!

২০
error: Content is protected !!