বাংলাদেশ, সোমবার, ০৬ জুলাই ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৫ নভেম্বর ২০২৩, ১:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন ইতিহাস গড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে আল নাসরকে দারুণ এক জয় পাইয়ে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সঙ্গে নিজেও গড়েছেন নতুন ইতিহাস।

প্রথম শ্রেণির ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন এই পাঁচবারের ব্যালন ডি’র জয়ীর দখলে।

গতকাল সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর ৩-০ গোলে হারিয়েছে আল আখদাউদকে। ম্যাচের ৭৭তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন রোনালদো। বক্সের ভেতর ডান পাশে বল পেয়ে নিয়ন্ত্রণে নেন তিনি এবং এরপর বলকে আরেকটু ভেতরে টেনে নিয়ে দুই আগুয়ান ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়িয়ে দেন রোনালদো। এর তিন মিনিট পরেই চোখধাঁধানো গোলটি করেন তিনি।

সতীর্থের উদ্দেশে বল বাড়িয়ে রোনালদো এগিয়ে যাচ্ছিলেন সামনের দিকে। তার সতীর্থকে থামাতে এগিয়ে আসেন আখদাউদ গোলরক্ষক পাউলো ভিতর। আক্রমণ ঠেকিয়েও দেন তিনি। কিন্তু বল চলে যায় ৩০ মিটারের বেশি দূরে থাকা রোনালদোর কাছে। গোলরক্ষকও তখন রোনালদোর কিছুটা সামনেই ছিলেন। বুক দিয়ে বলটা নামিয়ে সেখান থেকেই লব করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। বক্সের ভেতর প্রতিপক্ষের তিন খেলোয়াড় সামনের দিকে থাকায় তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারেননি।

দ্বিতীয় গোলটি করে যেভাবে উদযাপন করেছেন ৩৮ বছর বয়সী রোনালদো, তা মোটেই বাড়াবাড়ি মনে হবে না। কারণ গোলটিকে ‘বছরের অন্যতম সেরা’ তকমা দেওয়া যায় অনায়াসেই। তবে এই গোলটির গুরুত্ব এর চেয়েও বেশি। কারণ প্রথম শ্রেণির ফুটবলে এটি রোনালদোর ৫২৭তম গোল। সৌদি প্রো লিগের আগে প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি আ এবং লিগা পর্তুগাল মিলিয়ে এত গোল করেছেন তিনি। প্রথম শ্রেণির ফুটবলে তিনিই এখন সর্বোচ্চ গোলদাতা।

এ বছর এখন পর্যন্ত ৬১টি গোলে অবদান করেছেন রোনালদো। ৩৮ বছর বয়সেও কতটা অপ্রতিরোধ্য তিনি, এই পরিসংখ্যান তার প্রমাণ। গত বছর যোগ দেওয়ার পর থেকে আল নাসরের জার্সিতে এখন পর্যন্ত ৪২ ম্যাচে ৩৬ গোল করেছেন তিনি। আর সৌদি প্রো লিগের এ মৌসুমে এখন পর্যন্ত ১৩ ম্যাচে করেছেন ১৫ গোল, করিয়েছেন ৭ গোল। নিঃসন্দেহে বয়সকে ‘বুড়ো আঙুল দেখানো’র প্রকৃষ্ট উদাহরণ রোনালদো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল হারলো, জীবনটাও গেলো ফুটবলার জুয়েলের

১৪১ রানে জিম্বাবুয়েকে অলআউট করলো বাংলাদেশ

নাহিদ রানার ৬ উইকেট

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৬ জন

৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

এনআইডির সংশোধন কার্যক্রম নিয়ে ইসির নতুন আদেশ

পানছড়িতে তিনজনকে গুলি করে হত্যা

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ১৯

কয়রায় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা

১০

সাতক্ষীরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১১

সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার

১২

কেন মুখে টেপ লাগিয়ে ঘুমান হালান্ড?

১৩

এটাই আমার শেষ বিশ্বকাপ, স্পেন ম্যাচ যেন শেষ ম্যাচ না হয়: রোনালদো

১৪

টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ

১৬

ব্রাজিলের হারে একজনের চোখে কান্না, অন্যজনের উল্লাস

১৭

ব্রেনওয়াশ ও উগ্রপন্থা || রেজওয়ানুল আজাদ নিপুন

১৮

পারলো না মেক্সিকো, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০
error: Content is protected !!