বাংলাদেশ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৬ জুলাই ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রাজিলের হারে একজনের চোখে কান্না, অন্যজনের উল্লাস

ডেস্ক রিপোর্ট: চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর প্রিয় দলের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের এমন বিদায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত মেহজাবীন যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করেন ব্রাজিল-নরওয়ের ম্যাচ। ম্যাচ চলাকালীন এবং শেষ হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে ব্রাজিলের বিদায় উদ্‌যাপন করেন তিনি।

গ্যালারি থেকে পোস্ট করা একটি ছবির ক্যাপশনে মেহজাবীন রসিকতা করে লেখেন, ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।

ম্যাচ দেখতে গিয়ে লাল রঙের টপস ও সবুজ স্কার্ট পরিহিত মেহজাবীনকে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়াতেও দেখা যায়। ম্যাচ চলাকালে ভক্তদের উদ্দেশে আরেকটি পোস্টে তিনি লেখেন, তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে গ্যালারিতে হাত উঁচিয়ে উল্লাস প্রকাশ করেন এই অভিনেত্রী। পরে স্টেডিয়ামের বড় পর্দায় নরওয়ের জয় এবং ব্রাজিলের বিদায়ের মুহূর্তকে পেছনে রেখে ধারণ করা একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখেন, বাই বাই ব্রাজিল।

মেহজাবীনের এসব ট্রল ও উচ্ছ্বাসভরা পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার রসবোধের প্রশংসা করেছেন, আবার অনেক ব্রাজিল সমর্থক বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

অন্যদিকে ব্রাজিলের বিদায়ে মন খারাপের কথা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি ফেসবুকে প্রকাশ করে তিনি লিখেছেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা আমি আমার দলের সঙ্গেই থাকব।’

তটিনীর পোস্টে তাকে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর ভঙ্গিতে হাসতে দেখা যায়। এছাড়া পোস্টের মন্তব্যের ঘরেও একাধিক কান্নার ইমোজি দিয়ে প্রিয় দলের বিদায়ের হতাশা প্রকাশ করেছেন তিনি।

বিশ্বকাপে ব্রাজিলের বিদায় নিয়ে যখন সমর্থকদের মধ্যে চলছে তর্ক-বিতর্ক ও আবেগের বহিঃপ্রকাশ, তখন মেহজাবীন ও তটিনীর পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একজন চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিদায় উদযাপন করেছেন, আর অন্যজন হারের মধ্যেও প্রিয় দলের পাশে থাকার অঙ্গীকার করেছেন।

উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। আর এই জয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে নরওয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা

দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন

পাইকগাছা প্রেসক্লাবসহ ২১৮ প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ

তালায় প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ

১০

গাঁজা ও ইয়াবাসহ কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক আটক

১১

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১৬ জেলেকে উদ্ধার নৌবাহিনীর

১২

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

১৩

যৌথসভা ডেকেছে বিএনপি

১৪

গরুর মাংসের সঙ্গে কাঁচা কলা! সুস্বাদু আয়োজনেই জমছে ‘রান্না ভালো হোটেল’

১৫

২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর কাঁধে নতুন দায়িত্ব, প্রজ্ঞাপন জারি

১৬

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

১৭

মোটরসাইকেলপ্রেমীদের জন্য আসছে সুখবর

১৮

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

১৯

জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

২০
error: Content is protected !!