
ডেক্স রিপোর্ট : সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাসকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জেলার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাপপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৬ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
রাজ্যেশ্বর দাস সরাপপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র দাসের ছেলে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ বলেন, রাজ্যেশ্বর দাসের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে মঙ্গলবার রাতে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন